আজ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল প্রকাশ। জোর কদমে চলছে ভোট গণনা। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কে কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে সেইদিকে চোখ আমজনতার। প্রতি মুহূর্তে নাটকীয় ও চমকপ্রদ পট পরিবর্তন ঘটছে গণনার ফলাফলে।
লোকসভা ভোটে ওড়িশা থেকে বড় সাফল্যের দিকে এগোচ্ছে বিজেপি শিবির। এখনও পর্যন্ত ভোটগণনা যা বলছে তাতে কার্যত নাকানি চোবানি খাচ্ছে নবীন পট্টনায়েকের দল। ওড়িশায় মোট লোকসভা আসনের সংখ্যা ২১টি। শেষ পাওয়া খবর পর্যন্ত গণনা যেদিকে এগোচ্ছে, তাতে ১৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। আর নবীন পট্টনায়েকের দল এগিয়ে মাত্র ২টি আসনে। একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
গত পাঁচ বছরে ওড়িশায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছে বিজেপি শিবির। ২০১৯-এর লোকসভা ভোটে নবীন পট্টনায়েকের দল বিজেডি পেয়েছিল ১২টি আসন। গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল আটটি আসন। গতবারেও কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল একটি আসন।
এ পর্যন্ত হিসেব, লোকসভায় ওড়িশা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার দিকে এগিয়ে চলেছে পদ্ম শিবির। যদিও ভোটগণনা পর্ব এখনও জারি এবং যে কোনও সময়ে বাজি বদলে দিতে পারে খেলা। ভোটের আসন্ন ফল দেখে উচ্ছ্বসিত ওড়িশার গেরুয়া শিবির।
চলতি বছরের লোকসভা ভোটে ওড়িশার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছিল বিজেপি। পট্টনায়কের দলকে কোনঠাসা করতে এক চুল জমি ছাড়েনি পদ্মদল। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের শারীরিক অসুস্থতার কারণ নিয়েও কটাক্ষ করেন পদ্মনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারে এসে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে তা খতিয়ে দেখবে নরেন্দ্র মোদী সরকার।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!