উত্তরবঙ্গে ঘোর বর্ষা, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে বাকি এখনও এক সপ্তাহ, কেমন কাটবে সপ্তাহান্তে?

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকেছে মে মাসের শেষেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে হুহু করে। আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে জুনের মাঝামাঝি। তার আগে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সপ্তাহান্তে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ৩১ মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে নিশ্চিত কবে বর্ষা (Monsoon) ঢুকবে তা বলা সম্ভব হচ্ছে না। এই সপ্তাহেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝিতে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে বলে অনুমান।

আগামী তিন-চার দিনের মধ্যেই তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ওড়িশা ও ছত্রিশগড়ে মৌসুমী বায়ু ঢুকবে বলে জানানো হয়েছে। উত্তর প্রদেশ, গুজরাট, আসাম এবং তামিলনাড়ুতে এখন ঘূর্নাবর্ত রয়েছে। আবার, পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে তৈরি হয়েছে। যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যের পর দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে গরম আরও বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কমে, অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে দক্ষিণবঙ্গে।

আজ, বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও, রোদ ঝলমলে আকাশ। গুমোট গরমে অস্বস্তিদায়ক পরিস্থিতি। ভোগান্তি বেড়েছে কলকাতাবাসীর। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বেলা বাড়লেই বাড়বে গরম। আজ বিকেলের দিকে বৃষ্টি (Monsoon) হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি।

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Monsoon) সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। সঙ্গে বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Monsoon) পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আরও অন্যান্য খবর