করোনার হাত থেকে বাঁচতে এখন দেদার বিকোচ্ছে স্যানিটাইজার। এই স্যানিটাইজারও কিন্তু ডেকে আনতে পারে সমূহ বিপদ। তাই স্যানিটাইজার ব্যবহার করার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
একটি বেসরকারী সংবাদ মাধ্যমে গুরুগ্রামের ফর্টিস হাসপাতাল মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক উদ্গেথ ধীর জানিয়েছেন, স্যানিটাইজার যাতে করোনা রুখতে সাহায্য করে তা নিশ্চিত করতে তাতে অ্যালকোহলের পরিমাণ ৬০-৬৫ শতাংশ হওয়া উচিত। কিন্তু এই অ্যালকোহলের কারণেই স্যানিটাইজার জ্বলনশীল হতে পারে। হাতে ঘষার সঙ্গে সঙ্গে অ্যালকোহল লুপ্ত হয়ে যায়। কিন্তু টিউবের জায়গায় স্প্রে ব্যবহার করলে আগুন জ্বলে ওঠার আশঙ্কা বেশি। তাই স্যানিটাইজার মেখেই আগুনের কাছে যাবেন না। তাহলে ঘটতে পারে বিপদ।
ঠিক এমনটাই ঘটেছে হরিয়ানার রেওয়াড়িতে, ৪৪ বছর বয়সী এক ব্যক্তির সাথে। হাতসহ ঝলসে গিয়েছে তাঁর মুখ, গলা আর বুকও।
আবার কসমেটিকস বিশেষজ্ঞ রিঙ্কি কপূর বলেছেন, হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার ভাল ঠিকই তবে বারবার ব্যবহার করা হলে ক্ষতি হতে পারে। তাই তাঁর পরামর্শ, শুধু দরকারেই ব্যবহার করুন স্যানিটাইজার। যখন তখন ব্যবহার করলে ত্বকের ক্ষতির আশঙ্কা থেকে যায়।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!