প্রথমবার রাজনীতির ময়দানে এসেই একেবারে কেল্লাফতে করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। প্রায় তিন মাস ধরে শুটিং সামলে লাগাতার প্রচার করেছেন তিনি। তার প্রচার জুড়ে তৈরি হয়েছিল নানান বিতর্ক। রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাতে তৈরি হয়েছে হাজার হাজার মিমস। সমাজমাধ্যমে মিমের বন্যা বয়ে গিয়েছিল। তবে হুগলি লোকসভা কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায়ের জিতে গিয়ে সেই মিম প্রস্তুতকারকদেরই ধন্যবাদ জানালেন। তবে এবার কি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ ছেড়ে একেবারে জনসেবাতে লেগে পড়বেন তিনি। জয়ের পর সাক্ষাৎকারে ধরা পরল তার ভবিষ্যতের চিন্তাধারা।
সাক্ষাৎকারে জয়ের পর কেমন লাগছে তার মনের কথা জানিয়েছেন রচনা। তিনি (Rachna Banerjee) বলেছেন, “ভাল লাগছে, সব থেকে ভাল লাগছে তৃণমূলের এই জয়।” হুগলি লোকসভা কেন্দ্রে রচনার বিরোধী দল বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। লকেটও রচনা একসময় সহকর্মী। তবে ইংরেজিতে কাউকে ছোট করতে বিশ্বাসী নন রচনা। আগামী পাঁচ বছরে হুগলির জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে তার। যারা বিশ্বাস করে ভোট দিয়েছেন তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ অভিনেত্রী। তবে সবার প্রথমে সময় দেবেন তার ছেলেকে। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়,”গত কয়েক মাসে একদম সময় দিতে পারিনি ছেলেকে। জেতার পর আমাকে বলেছে, ‘মা, আমাকে এ বার সময় দেবে’। ওকে নিয়ে ঘুরতে যাব আগে।”
রচনা (Rachana Banerjee) আর জয়ের নেপথ্যে নাকি রয়েছে মিমস। গোটা পড়ছো আর পর্ব জুড়ে তাকে নিয়ে তৈরি হয়েছে অজস্র মিম। জেতার পর এই মিম প্রসঙ্গে রচনা বলছেন, ” আমি তো তাঁদের দোষ দিচ্ছি না। তাঁদের রুজি-রোজগারের জায়গা। এই মিমের কারণে যে প্রচারটা পেয়েছি, তা আমার পক্ষেই গিয়েছে। কারণে,যে কোনও ধরনের প্রচারই কিন্তু আসলে প্রচার । ওঁরা আমাকে যে হাইপটা দিয়েছেন, তাতে সারা পৃথিবীর লোক জেনে গিয়েছে কে রচনা বন্দ্যোপাধ্যায়।”
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) যে তারপর তাকে নিয়ে নতুন মিম ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়ে। এই শুনে রচনা হেসে ফেলেন। বলেন, “এর মধ্যেই নতুন মিম তৈরি হয়ে গেল। বাবা! আমি কিন্তু এদের প্রতিভা ও সৃজনশীলতাকে কুর্নিশ জানাই।”
রচনা প্রতিপক্ষ লকেট বিজেপির একবারের জয়ী সংসদ। রচনা বলছেন, “আমার এই জয়ের কৃতিত্ব দেব প্রবালকে (অভিনেত্রীর স্বামী) ও অশেষ পালকে (অভিনেত্রীর দাদা)। এই দুজন অক্লান্ত পরিশ্রম করেছে।” সংসদ হিসেবে নতুন দায়িত্ব বাড়বে তবে কি দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে বিদায় নেবেন। এ প্রশ্নের উত্তরের রচনা বলেছেন,”কোনও দিকেই অসুবিধে হবে না। দুই দিকের দায়িত্বই পালন করবেন তিনি। হয়তো তাঁর কষ্ট হবে, কিন্তু তিনি করতে পারবেন নিশ্চিত।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!