‘আমার কুকুরটাকেও ছাড়ে নি…’, বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, খুনের হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

TMC is accused in attacking BJP Leader house: লোকসভা ভোট শেষ হতেই রাজ্যে শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে নানান অশান্তির খবর। অভিযোগের কাঠগড়ায় তৃণমূল। গত মঙ্গলবারের পর গতকাল, বুধবার ফের শোনা গেল হিংসার ঘটনা। বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (TMC is accused in attacking BJP Leader house)

ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর কড়াকাঠি এলাকায়। সেখানকার বাসিন্দা সঞ্জয় কুমার। তিনি রাজ্য এসি মোর্চার ও ফিসারি ডিপার্টমেন্ট ইনচার্জ। তাঁর অভিযোগ, গতকাল, বুধবার রাতে স্থানীয় তৃণমূলের ১৫ জনের বেশি একটি দল তাঁর বাড়িতে হামলা চালিয়েছে (TMC is accused in attacking BJP Leader house)। বাড়ির জানলা-দরজা ভাঙার অভিযোগ করেছেন তিনি।

তিনি বলেন, “রাত্রি পৌনে ন’টার সময় স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা আসে আমার বাড়িতে। ওদের কয়েকজনের মুখ বাঁধা ছিল। আমার বাড়ির সদর দরজার পিছন থেকে ঢোকে ওরা। এরপর পোষা কুকুরটি তেড়ে গেলে আগ্নেয়াস্ত্র দিয়ে ওকেও ভয় দেখায়। গ্রিল ভেঙে ভিতরে ঢুকতে চায়। তা না পেরে হুমকি দিতে থাকে। বেরিয়ে আয়। খুন করে ফেলব। মেরে ফেলব। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই। শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। উনি দেখছেন বিষয়টি” (TMC is accused in attacking BJP Leader house)

বলে রাখি, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের নানান জায়গা থেকে হিংসার খবর আসছে। গত মঙ্গলবারই ক্যানিংয়েরই বাসিন্দা অসীম কুমার দাস ও অনিতা সিনহার বাড়ি হামলা চালায় তৃণমূলের দলবল, এমনটাই অভিযোগ উঠেছিল।

আবার বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভাপতি মামনি দাস দাবী করেছিলেন, রাতের অন্ধকারে তাঁর মা ও স্বামীর উপর চড়াও হয়ে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দু’জন জখম হন এই ঘটনায়। খবর যায় ক্যানিং থানায়। পুলিশ জখমদের উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে বিজেপি কর্মী-সমর্থকদের।

RELATED Articles