সদ্যই হয়েছেন সাংসদ, বিমানবন্দরে কঙ্গনা রানওয়াতকে ঠাসিয়ে চড় সিআইএসএফ জওয়ানের, ফের বিতর্কে পর্দার ‘ঝাঁসির রানি’

CISF Jawan Slapped Kangana Ranaut: কঙ্গনা রানওয়াত আর বিতর্ক, এরা যেন একে অপরের পরিপূরক। বিতর্ক পিছু ছাড়তেই চায় না কঙ্গনার। এবার পর্দার ‘ঝাঁসির রানি’কে পড়তে হল হেনস্থার মুখে। বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের কাছে চড় খেলেন সদ্য হওয়া সাংসদ (CISF Jawan Slapped Kangana Ranaut)। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর শোরগোল।

কঙ্গনা রানওয়াত প্রথম থেকেই মোদীভক্ত। নানান ইস্যু নিয়ে বারবার মোদী সরকারকে সমর্থন করতে দেখা গিয়েছে তাঁকে। নানান বিষয় নিয়ে মোদী সরকারের সমালোচনা হলেও তিনি কিন্তু বরাবর মোদী-প্রীতি দেখিয়েছেন। মোদী সরকার বিক্ষোভের মুখে পড়লেও কঙ্গনা কখনও বিরূপ প্রতিক্রিয়া দেন নি।

কৃষক আন্দোলনের সময় দিল্লি-গুরুগ্রাম সড়কে হরিয়ানা, পঞ্জাবের কৃষকরা আন্দোলন করলে তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। খালিস্তানি ইস্যু নিয়েও সুর চড়িয়েছেন তিনি। এর ফলও পেয়েছেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। জিতেওছেন নির্বাচনে। কিন্তু এবার ফের বিতর্কে কঙ্গনা (CISF Jawan Slapped Kangana Ranaut)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ঘটনাটি আজ, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটেছে। চণ্ডীগঢ় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরতে গিয়েছিলেন কঙ্গনা। সেই সময়ই চেকিং করতে গিয়ে সিআইএসএফ-এর এক মহিলা জওয়ান কঙ্গনা রানওয়াতকে চড় মারেন বলে অভিযোগ (CISF Jawan Slapped Kangana Ranaut)

সূত্রের খবর, কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত ওই মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর। জানা গিয়েছে, দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যের জেরে ক্ষুব্ধ ছিলেন তিনি। সেই কারনেই এদিন কঙ্গনাকে চড় মারেন তিনি (CISF Jawan Slapped Kangana Ranaut)

তবে কঙ্গনাকে চড় মারার পর ওই মহিলা জওয়ান রেহাই পাননি (CISF Jawan Slapped Kangana Ranaut)। এই ঘটনার সময় কঙ্গনার সঙ্গে ছিলেন মায়াঙ্ক মাধুর। মহিলা জওয়ান কঙ্গনাকে চড় মারায় মায়াঙ্ক মধুর পাল্টা ওই জওয়ানকে চড় মারতে যান বলে ভিডিওতে দেখা গিয়েছে। তবে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে মায়াঙ্কের হাত থেকে রেহাই পান ওই জওয়ান। তবে বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে আটক করা হয়েছে ওই সিআইএসএফ জওয়ানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর