BJP slammed Rahul Gandhi regarding Share Market scam issue: লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী। শেয়ার দুর্নীতি নিয়ে দুষেছিলেন তিনি। তাঁর দাবী ছিল, এক্সিট পোলের মাধ্যমে ৫ কোটি বিনিয়োগকারীর ৩০ লক্ষ কোটি টাকা লুঠ করা হয়েছে। এই জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ্’র বিরুদ্ধে তদন্তও চেয়েছেন রাহুল গান্ধী। এবার এর পাল্টা দিল বিজেপি (BJP slammed Rahul Gandhi regarding Share Market scam issue)।
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে নানান সংবাদমাধ্যমেই শেয়ার বাজারের কথা বলেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ্রা। তাদের দাবী ছিল, বিজেপি এবার ৪০০ আসন পার করবেই। ফলে শেয়ার বাজারে বিনিয়োগ করার এটাই সুযোগ বলে জানিয়েছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের আগে দেশবাসীকে শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা বলেছিলেন বিজেপি নেতারা। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় এক্সিট পোল উল্টে গিয়েছে। আর এবার সেই কারণেই দুর্নীতির অভিযোগ তুললেন রাহুল গান্ধী (BJP slammed Rahul Gandhi regarding Share Market scam issue)।
রাহুল গান্ধীর দাবী ছিল, ৫ কোটি বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। আর এর ফলে ৩০ লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে শেয়ার বাজারে। এর জন্য যৌথ সংসদীয় কমিটির তদন্ত চেয়েছেন তিনি। কারা কারা এই দুর্নীতির ফলে লাভবান হয়েছেন, কীভাবে এমন দুর্নীতি হয়েছে, সেসবকিছু খুঁজে বের করার দাবী তুলেছেন রাহুল গান্ধী।
রাহুলের এই দাবীর পরই এবার সুর চড়াল বিজেপি (BJP slammed Rahul Gandhi regarding Share Market scam issue)। বিজেপি নেতা পীযূষ গোয়েলের পাল্রা দাবী, “দেখে মনে হচ্ছে রাহুল গান্ধী এখনও হার হজম করতে পারেননি। তাই এখন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভারত এখন বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে খুব দ্রুত আমরা তৃতীয় স্থানে আসব। এটাই ভালভাবে নিতে পারছে না কংগ্রেস”। তাঁর সংযোজন, “বিনিয়োগকারীদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে”(BJP slammed Rahul Gandhi regarding Share Market scam issue)।
লোকসভা ভোট চলাকালীন এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছিলেন মোদী-শাহরা। সেই সময় অমিত শাহ বলেছিলেন, “৪ জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে”। নরেন্দ্র মোদী নিজের সাক্ষাৎকারে বলেছিলেন, “৪ জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজারে এমন তেজ আসবে যে তাদের সমস্ত প্রোগ্রামিং ফেল করে যাবে”।






