তমলুক থেকে জামানত জব্দ করেছেন ‘ছোকরা’ দেবাংশুকে, এবার আইনমন্ত্রী হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে

Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet: গত ৪ জুন ছিল লোকসভা নির্বাচনের ফলাফল। বাংলা থেকে ৩০টি আসনের লক্ষ্যমাত্রা নিলেও বিজেপির সেই আশা পূরণ হয়নি। ১২-তেই থেমে গিয়েছে বিজেপির জয় রথের চাকা। তবে তা নিয়ে মুষড়ে পড়তে রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা। আর তাতেই স্থান পেতে পারেন  বাংলার বেশ কিছু নবনির্বাচিত বিজেপি সাংসদ (Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet)।

আজ, শুক্রবার নতুন নির্বাচিত হওয়া সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা থেকেও নির্বাচিত হওয়া বিজেপি সাংসদরা তাতে যোগ দিয়েছিলেন। এই সাংসদদের মধ্যে কয়েকজনের সঙ্গে আলাদা করে আবার বৈঠক করতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই খবর। মোদীর ক্যাবিনেটে স্থান পেতে চলেছেন বাংলা থেকে বেশ কয়েকজন (Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet)।

বাংলা থেকে কারা থাকতে পারেন মোদীর ক্যাবিনেটে?

মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে প্রথমেই যে নামটি উঠে আসছে, সেটি হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, অভিজিতবাবু আইন প্রতিমন্ত্রী হতে পারে মোদীর মন্ত্রিসভায় (Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet)।

শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet) নন, শান্তনু ঠাকুরও ফের স্থান পেতে পারেন মোদীর মন্ত্রিসভায়। এছাড়াও, বেশ আলোচনার মধ্যে উঠে আসছে মালদহ উত্তরের দু’বারের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নাম। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের নাম নিয়েও চলছে চর্চা। আবার শুভেন্দু অধিকারীর ভাই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে নিয়েও আলোচনা হচ্ছে বলে খবর।   

শোনা যাচ্ছে, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। তবে বঙ্গ বিজেপির একাংশের দাবী, রাজ্য সভাপতির পদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই সুকান্তর। কারণ সুকান্তকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে অন্য কাউকে সভাপতি করে তাঁকে মন্ত্রী করা বেশ জটিল প্রক্রিয়া। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, তেমন না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবে। ফলে সিদ্ধান্তে যে কোনও সময় বদল আসতেই পারে (Abhijit Ganguly can be the Law Minister at Modi Cabinet)।  

আরও অন্যান্য খবর