Decrease the Fare of Local Trains: আমাদের দেশে নিত্যযাত্রীদের একটা বড় অংশ পরিবহণের জন্য ট্রেনের উপরেই নির্ভরশীল। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হোক বা শহর থেকে শহরতলি, কাজের সূত্রে বা স্কুল, কলেজ যাতায়াতের জন্য ট্রেনের উপরেই নির্ভর করে মানুষ। এবার নিত্যযাত্রীদের জন্য এল বড় সুখবর। একলাফে ৩ গুণ কমে যাচ্ছে লোকাল ট্রেনের ভাড়া (Decrease the Fare of Local Trains)।
ট্রেনের ভাড়া বিশেষ করে লোকাল ট্রেনের ভার কমলে যে নিত্যযাত্রীরা বেশ স্বস্তি পাবেন, তা জানা কথাই। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপটি নিল রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ৫৬৩টি লোকাল ট্রেনের ভাড়া কমতে চলেছে ৩ গুণ (Decrease the Fare of Local Trains)।
বর্তমানে ওই ৫৬৩টি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা। সেই ভাড়াই এবার নেমে আসবে ১০ টাকায় (Decrease the Fare of Local Trains)। এই ট্রেনগুলির ভাড়া ৩ গুণ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। আগামী ১লা জুলাই থেকেই চালু হয়ে যাবে এই নতুন ভাড়া।
কোন ট্রেনগুলির ভাড়া কমছে (Decrease the Fare of Local Trains)?
করোনা অতিমারির আগে একাধিক লোকাল ট্রেন চালানো হত যেগুলির ন্যূনতম ভাড়া ১০ টাকা ছিল। করোনা পরিস্থিতির সময় সেই ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ফের সেই ট্রেনের পরিষেবা চালু করলে সেই ট্রেনগুলিকে স্পেশাল ট্রেনের তকমা দিয়ে চালানো শুরু হয়। সেই সময় ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছিল ওই ট্রেনগুলির।
গত ফেব্রুয়ারি মাসে কয়েকটি ট্রেনের স্পেশাল তকমা তুলে নেওয়া হয়েছিল বটে তবে জুলাই মাস থেকে এবার সবকটি ট্রেনেরই স্পেশাল তকমা তুলে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। আর এর ফলে ৫৬৩টি ট্রেনের ভাড়া কমানো হচ্ছে বলে খবর (Decrease the Fare of Local Trains)।
বলে রাখি, ইতিমধ্যেই আম্বালা, দিল্লি, লখনউ, ফিরোজপুর ও মোরাদাবাদ এই ৫ ডিভিশনকে এই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। এর পাশাপাশি ওই ট্রেনগুলির নম্বর পাল্টানোর নির্দেশও দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট ট্রেনগুলির নম্বরের আগে ‘০’ যোগ করা হয়েছিল। তবে এবার সেই ‘০’ তুলে দেওয়া হবে।





