পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সুবিধার্থে রাজ্য সরকার নানা রকম প্রকল্প (State government schemes) চালু করেছে। যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্প বহু মানুষের কাছে অজানা। অনেকেই সেই প্রকল্পের সম্পর্কে সঠিক ধারণা করতে পারেন না। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। তবে রাজ্যবাসীর সুবিধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায় ৪০টি প্রকল্প (State government schemes) রয়েছে। এমন অনেক প্রকল্প বর্তমানে রয়েছে, যা নিয়ে কোনো সঠিক ধারণা নেই সাধারণ মানুষের।
রাজ্য সরকারের কোন প্রকল্পে (State government schemes) কত টাকা দেওয়া হয়? কাদের জন্য? বিস্তারিত জেনে নিন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প: এই প্রকল্প (State government schemes) অনুযায়ী সাধারণ মহিলাদের হাজার টাকা করে এবং তফসিটি জাতীয় উপজাতি মহিলাদের ১২০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হয়।
রূপশ্রী প্রকল্প: এই প্রকল্প (State government schemes) অনুযায়ী বিয়ের সময় ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এই প্রকল্প পেতে গেলে বিশেষ কিছু শর্ত রয়েছে।
কন্যাশ্রী প্রকল্প: মেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করলে ১৮ থেকে ১৯ বছর বয়সী ছাত্রীদের ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
কৃষকবন্ধু প্রকল্প: এই প্রকল্পে (State government schemes) যাদের চাষযোগ্য জমি রয়েছে তাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও এক একর কম জমির ক্ষেত্রে ৪ হাজার টাকা করে দেওয়া হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প: রাজ্য সরকারের এই প্রকল্পে মেধাবী পড়ুয়াদের জন্য বার্ষিক বৃত্তি হিসেবে ১০০০০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয় (State government schemes)।
স্বাস্থ্য সাথী প্রকল্প: রাজ্য সরকারের এই প্রকল্পের (State government schemes) আওতায় প্রত্যেক বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যায়।
সবুজ সাথী প্রকল্প: এই প্রকল্পে (State government schemes) নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়।
বাংলা শস্য বীমা প্রকল্প: এই প্রকল্পের (State government schemes) আওতায় ফসলের ক্ষতি হলে আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফে।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প: এই প্রকল্পে (State government schemes) রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ ধার্য করা হয়।
চা সুন্দরী প্রকল্প: এই প্রকল্প (State government schemes) চা বাগানের শ্রমিকদের জন্য। বিনা খরচে বাড়ি নির্মাণের জন্য চা বাগানের শ্রমিকদের অর্থ প্রদান করা হয়।
পেনশন প্রকল্প: রাজ্যের বয়স্ক মানুষ, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ কৃষক, এছাড়া SC/ST শ্রেণি, লোকশিল্পীদের মাসিক ১০০০ টাকা দেওয়া হয়।
আমার ফসল আমার গোলা স্কিম: এই প্রকল্পের (State government schemes) আওতায় ফসল সঞ্চয়ের জন্য ঘর নির্মাণের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়।
বিধবা পেনশন প্রকল্প: রাজ্য সরকারের এই প্রকল্পে (State government schemes) যোগ্য বিধবার সুবিধাভোগীদের প্রত্যেক মাসে পেনশন হিসেবে ১০০০ টাকা দেওয়া হয়।
প্রতিবন্ধী পেনশন প্রকল্প: এই প্রকল্পে (State government schemes) প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক মাসে পেনশন হিসেবে ১০০০ টাকা দেওয়া হয়।
রাজ্য সরকারের এই প্রকল্পগুলি (State government schemes) ছাড়াও আরও বেশ কিছু প্রকল্প রয়েছে। পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, পশ্চিমবঙ্গ সামাজিক মুক্তি প্রকল্প, পশ্চিমবঙ্গ মৎস্যজীবী বন্ধু প্রকল্প, পশ্চিমবঙ্গ সাথী প্রকল্প মত আরো প্রকল্প (State government schemes) রয়েছে। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য রাজ্য সরকারের তরফে প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি প্রয়োজনীয় প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পগুলির (State government schemes) আওতায় আসার জন্য প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে।






