Audio Clip od Soham Chakraborty is leaked: চড় বিতর্ক নিয়ে এখন বেশ চাপের মধ্যেই রয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এক রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে কাটতেই ফের এক বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক। এবার তাঁর নাম জড়াল মানুষের চুল পাচারের ঘটনায় (Audio Clip od Soham Chakraborty is leaked)।
সম্প্রতি, সোহমের সঙ্গে তাঁর পার্সোনাল সেক্রেটারি অর্থাৎ আপ্তসহায়কের এক টেলিফোনিক কথোপকথনের অডিও ফাঁস করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। সেই অডিও ক্লিপে শোনা যায় বিজেপি কর্মীদের মারধরের নির্দেশ দেন সোহম (Audio Clip od Soham Chakraborty is leaked)। এখানেই উঠে চুল পাচারের প্রসঙ্গও।
আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কুদেব পণ্ডা বলেন, “এটা ট্রেলার শোনাচ্ছি, ফিল্ম আমাদের কাছে আছি। ঠিক সময়ে আদালতে জমা দেব”। তাঁর কথায়, বিজেপি কর্মীদের আক্রমণ করার জন্য নাকি সোহম লোকজন তৈরি রেখেছিলেন (Audio Clip od Soham Chakraborty is leaked)। এই বিষয়েই সোহম নিজের আপ্তসহায়কের সঙ্গে কথা বলেছিলেন বলে দাবী করে বিজেপি নেতা।
যে অডিও ক্লিপটি প্রকাশ্যে এসেছে, তাতে দুই ব্যক্তির গলা শোনা গিয়েছে (Audio Clip od Soham Chakraborty is leaked)। শঙ্কুদেব পণ্ডা বলেন, “সোহম ফোনে নির্দেশ দিচ্ছেন, শুধু অ্যারেস্ট করালেই হবে না, বেল পাওয়ার পর মারধর করতে হবে”। এদিন শঙ্কুদেব পণ্ডা এও দাবী করেন, কিছুদিন আগেই সোহমের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুর থেকে এক যুবককে অপহরণ করা হয়েছিল । তাতেও নাম জড়িয়েছিল সোহমের।
এদিন শঙ্কুদেব পণ্ডা দাবী করেন, যে যুবক অপহৃত হয়েছিলেন, তিনি চুল ব্যবসায়ীর ছেলে। শঙ্কুদেবের কথায়, “চণ্ডীপুরে মানুষের চুলের ব্যবসা চলে। বর্ডার পেরিয়ে মানুষের মাথার চুল পাচার করা হয়। কোটি কোটি টাকার ব্যবসা। আগে আইনি ভাবে ব্যবসা হত, এখন বেআইনিভাবে ব্যবসা করা হয়। বাংলাদেশে পাচার করা হয়। ব্যবসায়ীর ছেলেকে চন্ডিপুর থেকে অপহরণ করা হয়। মালয়েশিয়ার সেই ব্যবসায়ী তাঁর ছেলেকে পাঠিয়েছিলেন চণ্ডীপুরে। তাঁকেই অপহরণ করা হয়” (Audio Clip od Soham Chakraborty is leaked)।
এই ঘটনায় ১৬ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান শঙ্কুদেব। এমনটা কেন হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি (Audio Clip od Soham Chakraborty is leaked)। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সোহমের থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি এমনিতে কয়েকদিন ধরে চড় বিতর্ক নিয়ে চাপের মুখে রয়েছেন। আর এবার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়, তিনি যে আরও বেশি সমস্যায় পড়লেন, তা বলাই বাহুল্য।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!