স্টার জলসা খ্যাত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সেই ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে দেখা যায় অহনা দত্তকে (Ahana Dutta)। তার জীবনের প্রথম ধারাবাহিকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন আগেই। অভিনেত্রী (Ahana Dutta) হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী।কদিন আগেই নিজের নাচের স্কুল খুলেছেন তিনি। তার অভিনয়ের জোরেই রাজ চক্রবর্তী অভিনীত নতুন ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই ছবিতে তার সাথে কাজ করবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী আরো জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। ছোট পর্দা পেরিয়ে তিনি এখন পা রেখেছেন বড় পর্দায়। ছোট পর্দার পর বড় পর্দায় কাজ শুরু করেছেন।
১১ জুন ২১ বছরের জন্মদিন পালন করলেন অহনা দত্ত (Ahana Dutta) জন্মদিনে রাত ১২টায় প্রেমিক দীপঙ্কর রায় কেক হাতে সারপ্রাইজ দিয়েছিলেন তাকে। ভালোবাসার মানুটা একা নয়, দীপঙ্করের মা-বাবাও হবু বউমার জন্মদিনে সাথ দিয়েছেন। জন্মদিনের রাতে অহনা-দীপঙ্কর গিয়েছিলেন রেস্তোরাঁতে। জন্মদিনের অনেক ছবি অহনা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। এই প্রেমের কারণেই মায়ের সাথে দূরত্ব বেড়েছে। দীপঙ্করকে জামাই হিসেবে মেনে নেয়নি অহনার (Ahana Dutta) মা। এবার তাই হবু শ্বাশুড়িই জন্মদিন পালন করল অভিনেত্রীর।
পাঁচ রকম ভাজা, শাক, মাংস, পায়েস, চাটনি রান্না করে কাঁসার থালায় সাজিয়ে পরিবেশন করে, প্রদীপ জ্বালিয়ে, চন্দনের টিপ পরিয়ে, ধান-দুর্বা অহনাকে আশীর্বাদ করেন দীপঙ্করের মা। জন্মদিনের রাতে কেক কেটেছেন হবু বর, শ্বশুর শাশুড়িকে নিয়েই। তাদেরকে কেক খাওয়ানোর ছবি শেয়ার করেছেন অহনা (Ahana Dutta)। সেই পোস্টে নেটিজেনদের কমেন্টের ছড়াছড়ি। অহনার অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এক ভক্ত জন্মদিনের শুভেচ্ছা জানাতে লিখেছিলেন, “এভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখুক সকলে তোমাকে”। আরেকজন লেখেন, “তুমি মানুষটা ভালো। তোমার সঙ্গে সব ভালোই হবে।”
দীপঙ্করের সাথে জন্মদিনের দিন খুনসুটি করতে দেখা গিয়েছে অহনাকে (Ahana Dutta)। মুখ কেক মাখিয়ে দিয়েছেন অহনা। প্রেমিকার গালে চুমুও খেতে দেখা যায় অহনাকে (Ahana Dutta)। অহনার বয়স মাত্র ২১ বছর, তাই অহনার মা কখনও চাননি ডিভোর্সী, পেশায় মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ুক তার মেয়ে। অহনা জানিয়েছিলেন, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে যাতে দীপঙ্করের কাজ চলে যায়, সেই চেষ্টাও করেছিলেন তার মা। আপাতত কলকাতায় লিভ ইনে রয়েছেন দুজন।
উল্লেখ্য, চাঁদনী ও অহনার (Ahana Dutta) মধ্যে চলা সমস্যায়, সোশ্যাল মিডিয়ার কটাক্ষের মুখে পড়েন অহনা (Ahana Dutta)। মায়ের সঙ্গে ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করে অহনার মা জানিয়েছিলেন, মেয়ে হওয়া মেনে নিতে পারেনি অহনার বাবা। তাই ছোট সন্তানকে নিয়ে নিজের পরিবারের কাছে ফিরে এসেছেন। মেয়েকে একাই মানুষ করেছেন। এদিন অহনার (Ahana Dutta) জন্মদিন পালনের ছবির কমেন্টে একজন লেখেন, ‘নিজের মাকে দেখে না। প্রেমিকের মা-বাবার সঙ্গে ছবি দিচ্ছে, অসহ্য।’ তবে কটাক্ষের কোনও জবাব দিতে দেখা যায়নি অহনাকে।






