জয় রাইডের আনন্দ বদলে গেল বিষণ্ণতায়, দার্জিলিংয়ের টয় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তরতাজা যুবক

Man died hit by toy train: দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানি। চারিদিকে সবুজ ঘেরা পাহাড় আর দূরে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে এক ঐশ্বরিক অনুভূতি। আর দক্ষিণবঙ্গের এই গরমের মধ্যে এখন ঠাণ্ডা পাওয়ার জন্য অনেকেই ছুটছেন দার্জিলিংয়ে। বাঙালির পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র।

দার্জিলিং বলতে যেমন আমাদের চোখে ভেসে ওঠে পাহাড়, তেমনই আবার মনে পড়ে যায় টয় ট্রেনের কথা। দার্জিলিংয়ের অন্যতম সেরা আকর্ষণ হল এই টয় ট্রেন। একে আবার জয় রাইডও বলা হয়। পাহাড়ি রাস্তায় এই জয় রাইড উপভোগ করতে ভালোবাসেন না, এমন কোনও পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এবার এই জয় রাইডের আনন্দই বদলে গেল বিষণ্ণতায়। এই টয় ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হল এক যুবকের (Man died hit by toy train)

দক্ষিণবঙ্গ ঠাটাপোড়া গরমে ঘেমেনেয়ে স্নান করে গেলেও উত্তরবঙ্গে কিন্তু ঢুকে গিয়েছে বর্ষা। বেশ ভালোই বৃষ্টি চলছে সেখানে। আর এই বর্ষার মরশুমেই দার্জিলিংয়ে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। টয় ট্রেনের ধাক্কায় প্রাণ খোয়ালেন এক তরতাজা যুবক (Man died hit by toy train)

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং রেল স্টেশনের কাছে। টয় ট্রেনটি দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে খবর। সেই সময় কার্শিয়াং স্টেশনে ওই ট্রেনে চাপা পড়ে মৃত্যু হয় এক যুবকের (Man died hit by toy train)। যুবকের নাম সূর্য রাউত। বয়স ১৮ হবে। যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কার্শিয়াং মহকুমা হাসপাতালে। সেখানে ময়নাতদন্ত হবে যুবকের।

দার্জিলিংয়ের ন্যারো গেজ লাইন দিয়ে বেশ ধীর গতিতেই চলে টয় ট্রেন। সেই ট্রেনে চাপা পড়ে কীভাবে যুবকের মৃত্যু হল (Man died hit by toy train), তা এখন স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল পড়ে গিয়েছে কার্শিয়াং রেল স্টেশন চত্বরে। ওই যুবক স্থানীয় বাসিন্দা বলেই খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনটি যখন কার্শিয়াং স্টেশনে ঢুকছিল, সেই সময় কোনওভাবে ধাক্কা লেগেছে।

এই ঘটনায় রেলের তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে টয় ট্রেনে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয় (Man died hit by toy train)। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরেই তিনধারিয়ার কাছে টয় ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের।

আরও অন্যান্য খবর