‘ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারিনি’,ছেলের জন্যই ছেড়েছিলেন অভিনয়, তাও কেন ছেলেকে ভালো মানুষ না করতে পারার আক্ষেপ পুষ্পিতার

বর্তমানে টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি  (Pushpita Mukherjee)। বাংলা ধারাবাহিকে মা-কাকিমার চরিত্রে দেখা যায় তাকে। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। পুষ্পিতা মুখার্জির (Pushpita Mukherjee) অভিনয় শুরুটা ছোটবেলা থেকে। তারপর ৯০ এর দশকে একের পর এক বাংলা ছবিতে জাতীয় অভিনয় করেছেন তিনি।

ধারাবাহিক ছাড়াও রেডিও নাটক, টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। রেডিও নাটক দিয়ে তাঁর (Pushpita Mukherjee) কর্মজীবনের শুরু। তারপরেই দূরদর্শনের ‘ছুটি ছুটি’ এক অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় অভিনয় শুরু করেন। ছোট বাচ্চাদের নিয়ে ছুটির দিনেই প্রোগ্রামটি হত। টিভিতে কাজ করতে করতে ধারাবাহিকে কাজের সুযোগ পান। ইন্দ্রানী হালদারের বাবার ডিরেকশনে প্রথম ধারাবাহিকে কাজ করেন পুষ্পিতা (Pushpita Mukherjee)। সেই ধারাবাহিকের নাম ছিল ‘নবীগঞ্জের দৈত’। সে বছর পর পর দুটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। লাঠি, বিয়ের ফুল ‌ ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এই দুটি ছবি ছিল সুপারহিট ছবি।

এই দুটি চলচ্চিত্রে অভিনয়ের পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরপর কাজ করতে থাকেন প্রভাত রায় থেকে শুরু করে তরুণ মজুমদারের সঙ্গে। ‘অধিকার’, ‘একাই একশো’, ‘দোসর’, ‘সাথী’, ‘সঙ্গী’ ‘নাটের গুরু’, ‘প্রেমী’, ‘আলো’ ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও কাজ করে জনপ্রিয়তা পান পুষ্পিতা (Pushpita Mukherjee)। তার অভিনীত মেগা ধারাবাহিক ‘মনোরমা কেবিন’।

তার (Pushpita Mukherjee) অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘সোহাগ জল’, ‘কাছে আয় সই’। আগের প্রজন্ম থেকে এ প্রজন্ম দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাঝে বেশ কিছু বছর ধরে অভিনয় জগত থেকে দূরে সরে রয়েছেন তিনি। লাইট,ক্যামেরা অ্যাকশনের জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ব্যস্ত হয়ে পড়েছিলেন সংসার জীবনে।

২০০৮ সালের ৩রা মে তিনি বিয়ে করেন ত্রিদেব ঘোষকে। বিয়ের পর সংসার জীবনের টানাপোড়েনে জড়িয়ে পড়েন তিনি। সংসার আর ক্যারিয়ার একসাথে ব্যালেন্স করতে পারছিলেন না অভিনেত্রী। পুষ্পিতা (Pushpita Mukherjee) ত্রিদেবের একটি পুত্র সন্তান রয়েছে। ছেলেকে মানুষ করার জন্যই অভিনয় জগত থেকে সরে এসেছিলেন তিনি। তাই আবার ছেলে বড় হতে অভিনয় জগতে ফিরে এসেছেন পুষ্পিতা (Pushpita Mukherjee)।

স্বামী ত্রিদেব ঘোষ কর্মসূত্রে দিল্লিতে থাকেন। অভিনেত্রী (Pushpita Mukherjee) ব্যস্ত থাকেন তার কাজ নিয়ে তাই ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারছেন না। আর তার জন্যই টিভি দেখার নেশা থেকে মোবাইল ফোনের নেশা ঘিরে ধরেছে ছোট্ট ছেলেকে। লেখাপড়া করতে একদমই পছন্দ করেন না তার ছেলে। তাই ছেলেকে নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় থাকেন পুষ্পিতা।

RELATED Articles