বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী শ্রুতি ও স্বর্ণেন্দুর, তবে বৌমা ষষ্ঠী করলেন স্বর্ণেন্দুর মা, আহ্লাদে আটখানা শ্রুতি, ভাইরাল ছবি

Shruti-Swarnendu: বুধবার সোশ্যাল মিডিয়ায় তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই জামাইষষ্ঠীর ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী শ্রুতি দাসও সোশ্যাল মিডিয়ার পাতায় জামাইষষ্ঠীর ছবি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। ২০২৩ সালের জুলাই মাসে আইনি বিয়ে করেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার‌ (Shruti-Swarnendu)। শ্রুতির ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীর মা মেয়ে ও জামাইকে আদরের সঙ্গে বিরিয়ানি খেতে দিচ্ছে। তবে আসল চমক দেখা গেল বুধবার রাতে। শ্রুতিদাস বৌমা ষষ্ঠীর ভিডিও শেয়ার করলে নিজের সোশ্যাল মিডিয়াতে।

শেয়ার করা সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন শ্রুতি ও স্বর্ণেন্দু (Shruti-Swarnendu)। ‌দুজনের সামনেই রাখা রয়েছে মিষ্টি-ফলের প্লেট। মায়ের হাত থেকে শাড়ি নিয়ে স্বর্ণেন্দু নতুন শাড়ি জড়িয়ে দিলেন শ্রুতির কাঁধে। তারপর স্বর্ণেন্দুর মা ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। হাতে বেঁধে দেন হলুদ সুতো। পাখার হাওয়াও করেন। বৌমাকে ভালবাসায় ভরিয়ে দেন শ্রুতির শাশুড়ি। তারপরে ভিডিওটা দেখা গিয়েছে অভিনেত্রী তার শাশুড়িকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এরপর মিষ্টি খাওয়াতে দেখা গিয়েছে বৌমাকে। শ্রুতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন বৌমা ষষ্ঠী। ‌

সেই ভিডিওতে নেট নাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটনাগরিক লিখেছেন, ‘খুব ভালো লেগেছে এরকম সম্পর্কে মধুরতা থাকুক।’ অপরজনের মন্তব্য, ‘এরকম শাশুড়ি-বউমা সম্পর্কই যেন ঘরে ঘরে হয়’। অন্যজন লিখলেন, ‘খুব ভালো থেকো দিদিভাই’। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে লাল পাড়ের সাদা শাড়ি পড়েছিলেন শ্রুতি দাস। সঙ্গে একই কম্বিনেশন এর ডিজাইনার ব্লাউজ। খোলা চুল, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, সেজেছিলেন একেবারে বাঙালি সাজে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১০ই জুলাই কলকাতার এক নামী ব্যাঙ্কোয়েটে আইনি বিয়ে করেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। বিয়ের সব পরিকল্পনা নিজেরা গোপন রেখেছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে ছোট করেই সেরে ফেলেন বিয়ে। আইনি বিয়ের পাশাপাশি আংটি বদল, মালা বদল, সিঁদুর দানও হয় তাদের। সাথে বরের নামের মেহেন্দি পড়েছিলেন তিনি। এরপর দুজনে (Shruti-Swarnendu) মিনি হানিমুনও সেরে আসেন।

ত্রিনয়নী ধারাবাহিক দিয়েই অভিনয় জগতে পা রাখেন শ্রুতি দাস। আর সেই ধারাবাহিকের সেটেই পরিচালক স্বর্ণেন্দুর প্রেমে পড়েন তিনি। তাদের বিয়ের প্রথম প্রথম তাদের বয়সের ফারাক নিয়ে বিস্তর ট্রোলিং হয়েছে। ২০২৫-এ এই জুটির (Shruti-Swarnendu) সামাজিক বিয়ে হতে পারে বলেই কানাঘুষো খবর রয়েছে।

RELATED Articles