10 lakhs for passing NEET exam: নিট নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এমন আবহে এবার খোঁজ মিলল এক বড় প্রতারণা চক্রের। ১০ লাখ টাকা দিলেই পাশ করানো হবে নিট পরীক্ষায় (10 lakhs for passing NEET exam)। এই চক্রে এবার গ্রেফতার কোচিং সেন্টারের মালিক-সহ ৪।
ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি নিয়ে এখন গোটা দেশ উত্তাল। এই নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকার বিনিময় প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে টাকা নিয়ে নিট পাশ করানো, এমন নানান অভিযোগ উঠেছে এই পরীক্ষাকে কেন্দ্র করে (10 lakhs for passing NEET exam)। এই অভিযোগেই এবার গুজরাতের গোধরা থেকে গ্রেফতার করা হল ৪ জনকে।
এই চারজনের মধ্যে মূল অভিযুক্তের নাম পরশুরাম রায়। নিট পরীক্ষায় পাশ করানোর মূল চক্রী তিনিই। এই পরশুরাম রায় ওভারসিজ কোম্পানি নামের একটি সংস্থা চালান বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গীর নাম তুষার ভাট। তিনি আবার গোধরার জয় জলরাম স্কুলেত শিক্ষক। এরা দুজনে মিলেই এই নিট পরীক্ষায় দুর্নীতির চক্র চালাত বলে খবর (10 lakhs for passing NEET exam)।
জানা গিয়েছে, পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে এর বিনিময়ে তাদের উত্তরপত্র লিখে দেওয়া হত। আর এর জন্য মাথা পিছু ১০ লক্ষ করে টাকা নেওয়া হত পরীক্ষার্থীদের কাছ থেকে (10 lakhs for passing NEET exam)। এভাবেই এরা ১২ কোটি টাকা তুলেছিল বলে খবর। পড়ুয়াদের থেকে প্রায় ২৬ কোটি টাকার প্রতারণা করার পরিকল্পনা করেছিল এই চক্রীরা, এমনটাই জানা গিয়েছে।
এই বিষয়টি জানাজানি হতেই গোধরা তালুকা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয় জেলা শিক্ষা আধিকারিকদের তরফে। অভিযোগ দায়ের হয় পরশুরাম ও তুষারের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আরিফ ভাহোরা নামের এক যুবকের মাধ্যমে এই দুর্নীতি চলত (10 lakhs for passing NEET exam)। পড়ুয়াদের কোচিং সেন্টারে ভর্তি করাত এই আরিফই।
আর কোচিং সেন্টারের মালিক পরশুরাম এই আরিফের মাধ্যমেই তুষার ভাটের কাছে ২৬ জন পড়ুয়াদের নানান নথি পাঠিয়েছিল (10 lakhs for passing NEET exam)। এই পড়ুয়াদের মধ্যে ৬ জনের নিট পরীক্ষায় সিট পড়েছিল তুষার ভাটের জয় জলরাম স্কুলে। আর বাকি ২০ জন পড়ুয়ার সিট পড়েছিল জয় জলরাম স্কুলের পাশের একটি সেন্টারে।
এই চক্রীদের বিরুদ্ধে গোধরার জেলাশাসকের কাছে প্রথম অভিযোগ আসে। এরপরই এই বিষয়ে তদন্ত শুরু করা হয় ডিস্ট্রিক এডুকেশন অফিসারের নেতৃত্বে। অভিযুক্ত শিক্ষক তুষার ভাটের গাড়ি থেকে ৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে (10 lakhs for passing NEET exam)।






