গ্রহের রাশি পরিবর্তন অনেক রাশির মানুষের উপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। এই রাশি পরিবর্তন যদি রাশির জাতক জাতিকাদের অনুকূলে থাকে তাহলে অনেক সমস্যা থেকে স্বস্তি মেলে। শুধু তাই নয়, এই ধরনের ব্যক্তিরা শুধু খ্যাতি ও সমৃদ্ধিই বৃদ্ধি করেন না, আর্থিক সচ্ছলতাও পান। আগামী দিনে গ্রহের স্থানান্তর অনেক রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই দিনে তিনটি গ্রহ একসঙ্গে পরিক্রমণ করছে। যার সংমিশ্রণে উজ্জ্বল হবে মানুষের ভাগ্য।
১৪ এবং ১৫ জুন, সূর্য সহ আরও দুটি গ্রহ মিথুন রাশিতে ট্রানজিট করবে। ১৪ জুন, সকাল ১০ টা ৫৫মিনিটে বুধ মিথুনে প্রবেশ করবে। এর পাশাপাশি শুক্রও মিথুন রাশিতে প্রবেশ করবে। ১৫জুন, সূর্যও দুপুর ১২ টা ১৬ মিনিটে একই রাশিতে প্রবেশ করবে। এর জেরে উপকৃত হবে ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকারা বকেয়া অর্থ পাবেন এবং তাদের কাজও সম্পন্ন হবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন পর্যন্ত আপনি যদি কোনও রোগের সঙ্গে লড়াই করে থাকেন তবে আপনি এটি থেকেও মুক্তি পেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পাবেন এবং নতুন কাজও পেতে পারেন। আয়ের নতুন উৎস খুলবে। আপনি যদি বিনিয়োগ বা কিছু কেনার কথা ভাবছেন তবে এই সময়টি আপনার জন্য অনুকূল। সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের সম্মান বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের আয়ও বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে আপনি সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন। বিনিয়োগেও লাভ হবে। দাম্পত্য জীবন সুখের হবে।






