মিথুনে প্রবেশ সূর্যের, ভাগ্য খুলবে ৩ রাশির, কেরিয়ারে প্রভূত উন্নতির যোগ, ঋণ থেকে মিলবে মুক্তি

প্রতি মাসেই রাশি পরিবর্তন করে সূর্য। আর তা হয় ৩০ দিনের ব্যবধানে। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সংক্রান্তি বলা হয়। ১৫ জুন সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব সব রাশির উপরই পড়বে।  

আজ, ১৫ জুন, শনিবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে সূর্য। একে মিথুন সংক্রান্তিও বলা যেতে পারে। আগামী ১৫ জুলাই পর্যন্ত সূর্য এই রাশিতেই থাকবে। কিছু কিছু রাশির উপর সূর্যের গমন দুর্দান্ত প্রভাব ফেলবে এবং তারা ভাগ্যবান হবে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গমন দারুণ উপকারী প্রমাণিত হবে। এই সময় অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এদের। প্রতিটি কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। জনপ্রিয়তা বাড়বে এদের এই সময়। প্রেমের সম্পর্কের পরিবর্তন হবে এদের। উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

সূর্যের এই গমন মেষ রাশির জাতকদের জন্য সৌভাগ্যের হবে। এই সময় ভ্রমণের সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এনার্জি লেভেল চমৎকার থাকবে এই সময়। নতুন লোকের সঙ্গে দেখা করবেন এরা এই সময়। যারা ভবিষ্যতে কাজে লাগবে এদের। আর্থিক অবস্থাও দারুণ স্বচ্ছল হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মকর রাশি

সূর্যের এই রাশি পরিবর্তন ইতিবাচক প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় বেশ আর্থিক সুবিধা পাবেন এরা। ঋণ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় যদি ভালোভাবে কাজ করেন, তবে কর্মক্ষেত্রে অবস্থান শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles