Malda mangoes will have a QR code: মালদার আম (Malda Mango) এবং অন্যান্য আম চিনতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এবার, মালদার আমকে আলাদা করার জন্য আসছে কিউআর কোড। আম মানেই মালদার নামটা সবার আগে মনে আসে। তবে বাজারে অন্য এলাকার আমকে মালদার আম বলে বিক্রি করা হয়। এই প্রতারণা থেকে বাঁচতে মালদা জেলা উদ্যান পালন দফতর একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার মালদার আমের গায়ে কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে মোবাইলে জানা যাবে সেটি সত্যিই মালদার আম কিনা (Malda mangoes will have a QR code)।
এই কিউআর কোড যুক্ত আমের (Malda Mango) মধ্যে রয়েছে লক্ষণভোগ, ফজলি এবং হিমসাগর, যেগুলি ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে (Malda mangoes will have a QR code)। মালদার রতুয়ার দেবনারায়ণ ঘোষ নামক এক আম চাষি প্রথম এই উদ্যোগটি শুরু করেন, এবং উদ্যান পালন দফতরের সহায়তায় তিনি এই তিন প্রজাতির আমে কিউআর কোড ব্যবহার করছেন। এই কিউআর কোড স্ক্যান করলে আম সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাবে। ফলে ক্রেতারা আর বিভ্রান্ত হবেন না। ভবিষ্যতে সমস্ত মালদার আমে এই বিশেষ কিউআর কোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে (Malda mangoes will have a QR code)।
উদ্যান পালন দফতর জানিয়েছে, মালদা আমের (Malda Mango) জন্য বিখ্যাত এবং দেশ-বিদেশে এর চাহিদা ব্যাপক। এর জনপ্রিয়তাও অনেক বেশি। এই কারণে কিছু কৃষক তাদের আমকে আলাদাভাবে চিহ্নিত করতে কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে তাদের লাভও বেশি হবে। হিমসাগর, লক্ষণভোগ এবং ফজলি জিআই স্বীকৃতি পেয়েছে। এই জিআই প্রাপ্ত আমকে দেশ বিদেশের চেনানোর জন্য রতুয়ার ওই কৃষকের উদ্যোগে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে (Malda mangoes will have a QR code)।
দিল্লির আম মেলায় মালদার যে আম (Malda Mango) থাকবে তাতেও কিউআর কোড থাকবে। মোবাইলে স্ক্যান করলেই সমস্ত তথ্য জানা যাবে। ধাপে ধাপে মালদার সব আমেই এই কিউআর কোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে (Malda mangoes will have a QR code)। এই উদ্যোগের ফলে মালদার আমের সত্যতা যাচাই করা সহজ হবে এবং ক্রেতারা নিশ্চিন্তে কিনতে পারবেন।






