দুর্নীতির অন্ত নেই রাজ্যে! পরীক্ষা তো দূর, পরীক্ষার ফর্মই ফিলাপ করেন নি, তা সত্ত্বেও চাকরি পাওয়ার মেধা তালিকায় নাম উঠল যুবকের

PSC Recruitment Scam: বাংলা এখন যেন দুর্নীতিতে সম্পৃক্ত। নানান ক্ষেত্রে বারবার দুর্নীতির খবর আসছে। আর নিয়োগ দুর্নীতি তো এর মধ্যে অন্যতম। নানান দুর্নীতির মামলা চলছে এই মুহূর্তে আদালতে। রাজ্যের অনেক মন্ত্রী, নেতারাই দুর্নীতির দায়ে জেলবন্দি। তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরই মধ্যে ফের এক বড় দুর্নীতির খবর এল (PSC Recruitment Scam)

ইতিমধ্যেই পিএসসি-র ফুড এসআই পদে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে সেই পদেই দুর্নীতি নিয়ে এল বিস্ফোরক অভিযোগ(PSC Recruitment Scam)। এই অভিযোগ এসেছে মালদহের চাঁচল থেকে। সেখানকার বাসিন্দা গোলাম সারওয়ার আলম সিদ্দিকি। তিনি চাঁচল থানায় এক বিস্ফোরক অভিযোগ করেছেন।

ওই যুবক জানিয়েছেন, নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু তাঁকে পিএসসি-র এসআই পদে চাকরি করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন (PSC Recruitment Scam)। এই চাকরি করে দেওয়ার জন্য ৭ লক্ষ টাকা চেয়েছিলেন ওই ব্যক্তি, এমনটাই জানান গোলাম সারওয়ার। তবে ওই ব্যক্তির কথায় সেভাবে বিশ্বাস করেন নি তিনি। যুবক ব্যক্তিকে বলেছিলেন, আগে ওয়েবসাইটে নাম তুলে দিন, তারপর টাকা দেবেন তিনি।   

এরপর পিএসসি-র ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাইল লিস্টে নিজের নাম দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ওই যুবক। তাঁর কথায়, “দেখার জন্য বলেছিলাম আগে নাম তুলুন তারপর টাকা দেব। গত ১৪ তারিখে দেখি নাম তুলে দিয়েছে ওয়েবসাইটে। আমার নিজের নাম দেখে আমি অবাক হয়ে যাই। আমি লাইফে কোনও দিন পিএসসি-র ফর্ম ফিল আপই করিনি, পরীক্ষাও দিইনি” (PSC Recruitment Scam)

যুবক জানান, এই ঘটনার পর পরিমল নামের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি অর্ধেক টাকা দিতে বলেন যুবককে। সাতদিনের মধ্যে তিনি নিয়োগপত্র পাঠাবেন, এমনটাও জানিয়েছেন ওই ব্যক্তি (PSC Recruitment Scam)। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন ওই ব্যক্তি, এমনটাই দাবী যুবকের।

এরপরই চাঁচল থানার দ্বারস্থ হয়েছেন যুবক। তিনি জানান, “নদিয়ার বাসিন্দা পরিমল আমাকে ফুড এসআইয়ের চাকরি পাইয়ে দেবে বলেছিলেন। ৭ লক্ষ টাকাও চাওয়া হয়। আমি আগে নাম তুলে দেওয়ার কথা বলি। সেই মতো আমি লিস্ট খুলে দেখি আমার রয়েছে তালিকায়। কিন্তু কোনও দিন আমি ফুড এসআইয়ের পরীক্ষা দিইনি” (PSC Recruitment Scam)

তিনি আরও বলেন, “টাকা না দেওয়া এখন আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে (PSC Recruitment Scam)। আমি থানায় অভিযোগ জানিয়েছি। তাঁরা তদন্ত করে দেখুক কী করে এইগুলো হচ্ছে”।

আরও অন্যান্য খবর