আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে স্বস্তি দিচ্ছে বর্ষা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যদিও কলকাতায় বর্ষার বৃষ্টির প্রভাব এখনও তেমন দেখা যাচ্ছে না। অনেকেই মনে করছেন যে রথযাত্রার সময় ভারী বৃষ্টি (Heavy rain) হতে পারে। তবে তার আগে, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির (Heavy rain) সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার, দক্ষিণবঙ্গের নয়টি জেলায় ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারেও। শুক্রবার কলকাতার আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে এবং বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা লাঘব করতে পারে।

উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের মতে, আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমী বায়ু ছত্তীসগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড-বিহারের বাকি অংশে প্রবেশ করবে। এছাড়াও, পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু এলাকায় এখনও বর্ষা প্রবেশ করেনি, তবে হলদিয়া পর্যন্ত পৌঁছেছে। জুন মাসের বাকি দুদিনের মধ্যে সব জেলাতেই বর্ষা প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শনিবারও সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি (Heavy rain) হতে পারে, যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান অন্তর্ভুক্ত। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে।

উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আরও অন্যান্য খবর