Jio’s Recharge Plans Price Hike: আগামী ৩ জুলাই, ২০২৪ থেকে রিলায়েন্স জিও ইনফোকম তাদের প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ানোর ঘোষণা করেছে (Jio’s Recharge Plans Price Hike)। শুধুমাত্র দৈনিক ২ জিবি ডেটা অথবা তার বেশি ডেটার প্ল্যানগুলির ক্ষেত্রে ইউজাররা আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন। নতুন রিচার্জ প্ল্যানের তালিকাও প্রকাশিত হয়েছে।
এখন দেখে নেওয়া যাক কোন প্ল্যানের দাম কতটা বেড়েছে (Jio’s Recharge Plans Price Hike) ?
একমাসের রিচার্জ প্ল্যান
১৫৫ টাকার প্ল্যানে আগে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন এই প্ল্যানের দাম হবে ১৮৯ টাকা। ২০৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ২৪৯ টাকা। ২৩৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ২৯৯ টাকা। ২৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। এর দাম বেড়ে হবে ৩৪৯ টাকা। ৩৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। এখন এর দাম হবে ৩৯৯ টাকা। ৩৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৪৪৯ টাকা।
দু’মাসের রিচার্জ প্ল্যান
৪৭৯ টাকার প্ল্যানে ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। এর দাম বেড়ে হবে ৫৭৯ টাকা। ৫৩৩ টাকার প্ল্যানে ৫৬ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন এর দাম হবে ৬২৯ টাকা।
তিনমাসের রিচার্জ প্ল্যান
৩৯৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৪৭৯ টাকা। ৬৬৬ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। এর দাম হবে ৭৯৯ টাকা। ৭১৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৮৫৯ টাকা। ৯৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যেত। এর দাম বেড়ে হবে ১১৯৯ টাকা।
বার্ষিক রিচার্জ প্ল্যান
১৫৫৯ টাকার প্ল্যানে ৩৩৬ দিনের জন্য ২৪ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ১৮৯৯ টাকা। ২৯৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৩৫৯৯ টাকা।
ডেটা অ্যাড-অন প্ল্যান
১৫ টাকার প্ল্যানে ১ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ১৯ টাকা। ২৫ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা পাওয়া যেত। এখন এর দাম হবে ২৯ টাকা। ৬১ টাকার প্ল্যানে ৬ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৬৯ টাকা।

পোস্ট-পেইড রিচার্জ প্ল্যান
২৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে ৩০ জিবি ডেটা পাওয়া যেত। এর নতুন দাম হবে ৩৪৯ টাকা। ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে ৭৫ জিবি ডেটা পাওয়া যেত। এর দাম হবে ৪৪৯ টাকা। এই দাম বাড়ানোর ফলে ইউজারদের জন্য খরচ বাড়বে। তাই নতুন পরিকল্পনা অনুযায়ী নিজেদের বাজেট ঠিক করে নিন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!