Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction: গত সোমবারই নবান্নে দলের নেতা, মন্ত্রী, আমলাদের বেশ ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার পাশে জায়গা দখল করে হকারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে দিনদিন, তা নিয়ে প্রবল ক্ষোভ জারি করেন তিনি। ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। আর সেই নির্দেশের পরই অ্যাকশন শুরু পুলিশের। বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে ফুটপাতের ঝুপড়ি, হোটেল। এর জেরে ঘুম উড়েছে হকারদের (Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction)।
এসপ্ল্যানেডে টিনের চালার দোকান হোক বা নিউটাউনে আকাঙ্খার মোড়ে নতুন ‘নন্দিনীদির হেঁশেল’, সবই গড়ে উঠেছে ফুটপাতেই। ফলে সেই দোকানও ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নন্দিনীদি। ফুড ভ্লগারদের দৌলতে দারুণ চর্চার মধ্যে উঠে এসেছিলেন তিনি। এখনও তাঁকে নিয়ে চর্চা কম নয়। তবে এমন সময় ফুটপাত খালি করার ঘটনায় বেশ আতঙ্কের মধ্যে নন্দিনীদিও (Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction)।
নন্দিনী এই বিষয়ে বলেন, “দোকানটা উঠে গেলে আগামী দিনে আমরা খাব কী? কোথায় যাব? এই দোকানই তো আমাদের সব। আমাদের দিকটাও একবার ভাবা উচিত” (Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction)। বৃহস্পতিবার সরকারি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এক মাস হকার উচ্ছেদ বন্ধ করা হবে। বিকল্প ব্যবস্থার জন্য গড়া হয়েছে কমিটি।
এই বিষয়ে নন্দিনী বলেন, “এক মাসে নতুন করে কোনও জায়গা আমাদের পাওয়া সম্ভব? অন্তত ছয় মাস সময় দিলেও নয় হতো। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের ভালো চাইবেন। সরকার থেকে আমাদের যদি কিছু ব্যবস্থা করে দেওয়া হয় সেই আবেদন রাখব” (Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction)।
শুধু নন্দিনীই নয়, এমন উচ্ছেদ হওয়ার পথে নানান দোকানিরাই। এর মধ্যে রয়েছেন ভাইরাল হওয়া প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি রাগী মাসিও। তাঁর কাছেও এসেছে পুলিশের কড়া নির্দেশ। দোকানের শেডের যেটুকু অংশ, তার মধ্যেই সমস্ত জিনিস রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে রাস্তার ধারে ছড়িয়ে-ছিটিয়ে রাখা চলবে না বলে দেওয়া হয়েছে। এই নির্দেশের প্রেক্ষিতে রাগী মাসি বলেন, “একমাস সময় দিয়েছে ভালো। সকলের যা হবে আমারও তাই হবে। অনেকের কাছ থেকে মাসিক টাকা নেওয়া আছে। হোটেল বন্ধ করলে তো চলবে না। অল্প করে রান্না করে চালাচ্ছি”।
তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্ছেদ নয়, বেআইনি দখলদারি বন্ধ করতে হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাউকে বেকার করে দেওয়ার বাসনা নেই তাঁর। তিনি চান ফুটপাত দখলমুক্ত হোক কিন্তু হকাররাও রোজগার করুক (Reaction of Nandini Di for the order of Mamata Banerjee regarding Hawker Eviction)। দোকানগুলিকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সত্যিই শেষ পর্যন্ত এই দোকানগুলির ভবিষ্যৎ কী, তা তো সময়ই বলবে!





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!