মধুবনীকে বিয়ের প্রস্তাব ঋকদেবের, মেনে নেবে সে? ধামাকাদাঁর পর্ব আসছে ‘কে প্রথম কাছে এসেছি’-তে প্রকাশ্যে প্রোমো

জি বাংলার হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন মোহনা মাইতি। জি বাংলার নতুন ধারাবাহিক “কে প্রথম কাছে এসেছি”-তে (Ke Prothom Kache Esechi) মোহনার বিপরীতে নায়ক হিসেবে দেখা যায় সায়ন বসু-কে। “কে প্রথম কাছে এসেছি”- (Ke Prothom Kache Esechi) তে মোহনার চরিত্রের নাম মধুবনী। বাস্তবে মোহনার বয়স মাত্র ১৮ হলেও, তাকে পরিণত চরিত্রে দেখা যাবে। পাঁচ বছরের ছোট্ট মিহির মায়ের সংগ্রামের গল্প নিয়েই আবর্তিত হবে এই ধারাবাহিক। স্বামীহীন একা মা হিসেবে কীভাবে মধুবনী সমাজের প্রতিকূলতাগুলো পার করে মেয়েকে বড় করে তুলছেন, তা উঠে আসবে এই ধারাবাহিকে।

এই ধারাবাহিকের (Ke Prothom Kache Esechi) প্রথম প্রোমোতেই মোহনার স্নিগ্ধ লুক দর্শকদের নজর কেড়েছে। প্রথমেই দেখা যায় অফিসে মেয়েকে খুঁজছেন মধুবনী। এরপরই তাঁর নজরে আসে যে মেয়ে বসের কেবিনে বসে রয়েছে। টেবিলের ওপর পা ঝুলিয়ে ছোট্ট মিহি দেদার দুষ্টুমি করছে। মেয়ের এই আচরণের জন্য মধুবনী স্যারের কাছে ক্ষমা চান। তবে স্যার অ্যাঙ্কেলের সঙ্গে মিহির এই অসমবয়সী বন্ধুত্ব বেশ মজার। এই মিষ্টি গল্প দর্শকদের মন কেড়েছিল।

নতুন এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেশ ভালই। অফিসের বসের সাথে মেয়ের বন্ধুত্ব, কিভাবে মোহনার সাপোর্ট সিস্টেম হয়ে উঠবে সেটাই দেখতে দর্শকেরা ধারাবাহিকের (Ke Prothom Kache Esechi) গল্পে মজেছে। গল্প বেশ ভালই এগোচ্ছে। জানা যাচ্ছে শীঘ্রই এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো আসতে চলেছে। যেখানে মোহনা ও ঋকদেব একটা রেস্টুরেন্টে দেখা করছেন। সেখানে ঋক মনে মনেই মোহনার সব সময় পাশে থাকার কথা স্বীকার করে। মোহনাকে সারপ্রাইজ দিয়ে রিক হাঁটু গেড়ে বসে ভালোবাসার প্রস্তাব দেয়। এমন একটি ধামাকাদার প্রোমো আসতে চলেছে জি বাংলার পর্দায়। এই প্রোমো দর্শকদের মন কাড়বে তা বলাই বাহুল্য। তবে তারপর কি হতে চলেছে তা জানার জন্য দেখতে হবে “কে প্রথম কাছে এসেছি” ধারাবাহিকটি (Ke Prothom Kache Esechi)

“কে প্রথম কাছে এসেছি” ধারাবাহিক (Ke Prothom Kache Esechi) একেবারে অন্যরকম এক গল্প তুলে ধরবে। মোহনা মাইতির অভিনয়ে মধুবনী চরিত্রটি দর্শকদের মন জয় করবে বলে মনে করা হচ্ছে। সমাজের প্রতিকূলতার বিরুদ্ধে একা মায়ের সংগ্রামের কাহিনি কতটা হৃদয়স্পর্শী হতে পারে, তা দেখা যাবে এই মেগা সিরিয়ালে।

আরও অন্যান্য খবর