বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরেই প্রথম গান গাওয়া, বিশেষ জনপ্রিয়তা থাকলেও আজ সঙ্গীত জগত থেকে বহু দূরে রানু মুখোপাধ্যায়

স্বর্ণযুগের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায় (Ranu Mukhopadhyay)। তবে তিনি কখনোই শুধুমাত্র হেমন্ত কন্যা পরিচয় থেকে যাননি। স্বতন্ত্র কন্ঠ ও গায়কী দিয়ে নিজের পরিচয় তৈরি করে দিয়েছিলেন অল্প দিনেই। অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। বর্তমানে গানের জগৎ থেকে হারিয়ে গিয়েছেন তিনি। ১৯৫৪ সালে জন্ম হয় হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়ের (Ranu Mukhopadhyay)। দাদা জয়ন্ত মুখোপাধ্যায় রানুর থেকে নয় বছরের বড়। সঙ্গীত আবহেই বেড়ে উঠেছিল দাদা ও বোনে। রানু ছোট বলে সকলের আদরের ছিলেন তিনি।

তখন মুম্বাইয়ের থারে থাকেন হেমন্ত মুখোপাধ্যায়। বাড়ির নাম গীতাঞ্জলি। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিবেশী ছিলেন বিখ্যাত সুরকার শৈলেন্দ্র বাবু। এক সময় রানু স্কুল থেকে ফিরে সুর করে কবিতা শোনাচ্ছিলেন বাবা ও শৈলেন্দ্র কাকুকে। সুর পছন্দ হয়ে গেল দুজনের হেমন্ত মুখোপাধ্যায় ও শৈলেন্দ্রর। সেই থেকেই তৈরি হলো বিখ্যাত গান ‘নানি তেরি মরনী কো মোর লে গেয়ে’। রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার পথেই পুরো গানটা মেয়েকে (Ranu Mukhopadhyay) শিখিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সহজেই গান তুলে নেওয়ার ক্ষমতা রানুর মধ্যে ছিল সেই বয়স থেকেই।

বাবার সুরে ও রেকর্ডে রানু মুখোপাধ্যায়ের (Ranu Mukhopadhyay) প্রথম গান শোনা গেয়েছিল ১৯৬০ সালে মাসুম ছবিতে। বাবা কিংবদন্তি গায়ক সুরকার হলেও রানু কখনোই বাবার কাছে সেভাবে বসে গান শেখেননি। তবে বাড়িতে গানের পরিবেশ ছিলই। বড় বড় সুরকাররা আসতেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে। একটার পর একটা তৈরি হতো সুর সেসবের মধ্যেই বড় হয়েছেন রানু।

এরপর রানুর (Ranu Mukhopadhyay) কলকাতা সফর। অগ্রদূত পরিচালিত ছোটদের ছবি বাদশাতে বাবার সুরের রানুর (Ranu Mukhopadhyay) গাওয়া তিনটি গান দারুন জনপ্রিয়তা পায়। লাল ঝুঁটি কাকাতুয়া, ‌ শোন শোন মজার কথা ভাই, পিয়ারীলালের খেলা দেখে যা। লাল ঝুঁটি কাকাতুয়া, গানটি আজও জনপ্রিয়। রানুর লাইভ অনুষ্ঠান থাকলে বাবা হেমন্ত মুখোপাধ্যায় হারমোনিয়াম বাজাতেন মেয়ের পাশেই। বহু হিন্দি বাংলা গানের ডুয়েট করেছেন বাবা-মেয়ে।

বাংলা ছেড়ে বলিউডেও ছড়িয়ে পড়ল রানুর (Ranu Mukhopadhyay) নাম। তখন রেকর্ডের যুগ। রানুর ছবি দেওয়া নানান রেকর্ড বেরতে লাগল‌। একের পর এক গান হিট হয়েছে। শুধু কন্ঠ নয় রানুর রূপের যাদুতে মুগ্ধতা ছড়িয়েছিল শ্রোতাদের মধ্যে। নায়িকা হওয়ার অফার পেলেও সেদিকে এগোন নি। ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে বন্ধন, অনুরাধা, বিশ সাল বাদ ইত্যাদি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন রানু(Ranu Mukhopadhyay)।

রানুর (Ranu Mukhopadhyay) জন্য নিজেই পাত্র খুঁজেছিলেন হেমন্ত বাবু। রানুর (Ranu Mukhopadhyay) স্বামী গৌতম মুখোপাধ্যায়। রানুর স্বামী গৌতম, হেমন্ত মুখোপাধ্যায়ের অনেক রেকর্ডিংয়েই সহকারী সংগীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন। বাবা হেমন্ত মুখোপাধ্যায় সব সময় চেয়েছিলেন মেয়ে রানু যেন গান নিয়ে থাকুক। তিনি এখনো গান নিয়েই রয়েছেন। ‌ তবে বহু বছর তিনি গানের জগতের বাইরে। তবে কেন তা সঠিকভাবে জানা যায় না। গুণী শিল্পী হয়েও রানু মুখোপাধ্যায় (Ranu Mukhopadhyay) লাইম লাইটের বাইরে। এখন মুম্বাইতে থাকেন তিনি।

RELATED Articles