পাকিস্তানকে অন্তর্বাসের কাপড়ে তৈরি মাস্ক পাঠাল চিন

করোনা ভাইরাসের জেরে জেরবার গোটা বিশ্ব। বিপদের এই সময়ে চিনের আসল রূপ দেখতে পেল পাকিস্তান! করোনা মোকাবিলায় সাহায্য করার নামে তাদের ঠকালো চিন। এন ৯৫ মাস্কের বদলে অন্তর্বাসের কাপড় দিয়ে তৈরি মাস্ক পাঠাল চিন!

আসলে বিপদের এই সময়ে প্রিয়বন্ধু চিন তাদের সবরকম সাহায্য করবে বলেই আশা রেখেই চিনের কাছে মাস্ক, স্যানিটাইজার-সহ চিকিৎসার সরঞ্জাম চেয়েছিল তারা। এমনকী চিন সহযোগিতা করতে রাজি হওয়ার পরে এই জিনিসপত্র সরবরাহ করার জন্য সীমান্তও খুলে দেয়। এরপরই চিনের তরফ থেকে পাঠানো মাস্ক ও অন্য জিনিসপত্র সিন্ধু প্রদেশের সীমান্ত দিয়ে পাকিস্তানের বিভিন্ন হাসপাতালেও পৌঁছে যায়।

আর তারপরই বাঁধে বিপত্তি। সিন্ধুপ্রদেশের হাসপাতালে ওই মাস্ক নিয়ে গেলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তা পরতে অস্বীকার করেন। শুধু তাই নয়, তাঁরা অভিযোগ জানান, এন ৯৫ মাস্ক দেবে বলে অন্তর্বাসের কাপড় দিয়ে তৈরি মাস্ক পাঠিয়ে পাকিস্তানকে ঠকিয়েছে চিন। আর সরকারও বন্ধুপ্রীতি দেখাতে গিয়ে দেশের সাধারণ মানুষকে নিয়ে ছেলেখেলা করছে।

বিষয়টি জানাজানি হওয়ার পরেই খেপে উঠেছেন পাকিস্তানের চিকিৎসা ও স্বাস্থ্য কর্মীরা। আর সোশ্যাল মিডিয়াতে উঠেছে হাসির রোল।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment