Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra: শাসকদলে যেন ‘ডন’-এর ছড়াছড়ি। শেখ শাহজাহান, জেসিবি-র পর এবার সামনে এল এলাকার আরও এক ত্রাসের নাম জয়ন্ত সিং। এই যুবক আবার এলাকায় ‘জায়েন্ট সিং’ নামে পরিচিত। এলাকার ‘ডন’ বলা হয় তাকে। তারই সঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক (Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra)। এমন অবস্থায় আবার সাংসদ সৌগত রায়ের কোর্টে বল ঠেললেন মদন মিত্র।
আড়িয়াদহে মা ও ছেলেকে বেধড়ক মারধরের ঘটনায় নাম জড়িয়েছে এই জয়ন্ত সিংয়ের। অভিযোগ, গত রবিবার রাতে আড়িয়াদহের বাসিন্দা সায়নদীপ পাঁজাকে মারধর করে এই জয়ন্ত সিং ও তার দলবল। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা-ও। সায়নদীপের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বেলঘড়িয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি সে। তার মায়ের শারীরিক অবস্থাও ভালো না। তাঁর দুটি দাঁত ভেঙে গিয়েছে আর আরও দুটি দাঁত মাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। কথা বলতে পারছেন না তিনি।
এই ঘটনায় সায়নদীপের পরিবার জয়ন্ত সিং ও তার দলবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ৬ জনকে গ্রেফতার করলেও এখনও মূল অভিযুক্ত জয়ন্ত সিং অধরা। এই জয়ন্ত সিংয়ের সঙ্গেই সামনে এসেছে মদন মিত্রের ছবি। এরই সঙ্গে উঠে এল তার নানান কীর্তির কথাও (Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra)।
কে এই জয়ন্ত সিং (Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra)?
এলাকায় এই জয়ন্ত সিং ‘ডন’, ‘বস’ নামে পরিচিত। সক্রিয় তৃণমূল কর্মী সে। জানা যায়, একসময় মদন মিত্রের হাত ধরেই তৃণমূল যোগ দেয় সে। তবে পরের দিকে নাকি মদন মিত্রের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সাট্টা-জুয়ার ঠেক চালানো, মধুচক্র নানান অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। বছর দেড়েক আগে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চালানো, বোমাবাজির ঘটনাতেও নাম জড়ায় তার। জেল খাটলেও তা বেশিদিনের জন্য নয়। এলাকার কেউই তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না।
এই ব্যক্তির সঙ্গে মদন মিত্রের ছবি সামনে আসায় বেশ বিতর্ক দানা বেঁধেছে। শুধুমাত্র মদন মিত্রই নয়, তাঁর ছেলে ও পুত্রবধূর সঙ্গেও এই জয়ন্ত সিংয়ের ছবি দেখা গিয়েছে। ফলে এই ‘বাহুবলী’ নেতা যে মদন মিত্রের ঘনিষ্ঠ, তা নিয়ে কোনও দ্বিমত নেই (Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra)। আর এই নিয়ে বিরোধীরা তোপ দেগেছেন শাসক দল তৃণমূলকে।
যদিও মদন মিত্রের দাবী, তাঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন। তাই তিনি জয়ন্ত সিংয়ের বিষয়ে বিশেষ আলোকপাত করতে পারবেন না। এমনকি, এই বিষয়ে সৌগত রায়ের দিকে ‘খেলা’ ঘুরিয়ে দেন তিনি (Controversy raised as accused in mob lynching in Ariadaha Jayant Singh photo went viral with Madan Mitra)। বলেন, “সৌগত রায় চেনেন। তিনি তো এলাকার মাথা। অনেকের সাথেই ওঠাবসা। তিনি চিনতে পারেন”। যদিও সৌগত রায়ের দাবী, তিনি এমন কাউকে চেনেন না। আর ওই ব্যক্তির বিরুদ্ধে যে কড়া মনোভাব পোষণ করা হবে দলেত তরফে, এও জানিয়েছেন দমদমের সাংসদ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার