Dilip Ghosh is Quitting Politics: গত কয়েক বছরে তিনি সেরকম কিছুই পান নি। বরং হারানোর তালিকাটাই অনেক বড়। একে একে হারিয়েছেন রাজ্য সভাপতির পদ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ আর সর্বশেষে হারিয়েছেন সাংসদের পদও। এখন তিনি স্রেফ বিজেপি নেতা ছাড়া আর কিচ্ছু নন। রাজ্য নেতৃত্বের সঙ্গেও সম্পর্ক তলানিতে। এমন আবহে রাজনীতি থেকে এবার মুখ ফেরাতে চাইছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh is Quitting Politics)। ফলে এবার জল্পনা উঠেছে, বিজেপি ছেড়ে কী তৃণমূলে ভিড়বেন তিনি?
কী বলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh is Quitting Politics)?
দিলীপের কথায়, “আমি অন্য কারও মতো ‘প্রাক্তন’ পরিচয় নিয়ে কাজ করতে পারব না। যত ক্ষণ দলে রয়েছি, তত ক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে তো সিদ্ধান্ত নিতেই হবে। রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ রয়েছে” (Dilip Ghosh is Quitting Politics)।
তাঁর সংযোজন, ““আরও কিছু দিন অপেক্ষা করব। দলের পক্ষে কিছু জানানো হয় কি না, তার অপেক্ষায় রয়েছি। তবে কাজ করে যাচ্ছি। আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে অপেক্ষার তো একটা সীমা থাকে। এবার দল নির্দিষ্ট কাজ না দিলে রাজনীতিকে টা টা-বাই বাই বলে দেব” (Dilip Ghosh is Quitting Politics)।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরেই যে বঙ্গ বিজেপির উত্থান, তা অস্বীকার করার জায়গাই নেই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বাংলা থেকে ১৮টি আসন জেতার নেপথ্যে রয়েছেন তিনিই। আবার একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে তিনিই কিন্তু দাঁড় করিয়েছেন।
কিছু বছর আগেও বঙ্গ বিজেপিতে দিলীপের কথাই ছিল শেষ কথা। কিন্তু এখন যেন সেসব অতীত। এখন দলে তাঁর যেন কোনও গুরুত্বই নেই। রাজ্য নেতৃত্বের সঙ্গে নেই যোগাযোগ। লোকসভা ভোটের পর একবারই বিজেপির সদর দফতরে গিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নতুন করে কোনও দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। ফলে এবার দল ছাড়ার একপ্রকার সিদ্ধান্ত নিলেন তিনি (Dilip Ghosh is Quitting Politics)।
দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজনীতি ছেড়ে অন্য কাজে যেতে পারেন তিনি। সেই সিদ্ধান্তের কথা তিনি তাঁর মূল সংগঠন আরএসএস-কেও জানিয়ে দিয়েছেন বলে দিলীপের কথায়, “যাঁদের বলা দরকার, তাঁদের বলে দিয়েছি। আমি এ ভাবে কাজ করতে পারব না। আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি। না হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায়। বসে থাকতে পারব না” (Dilip Ghosh is Quitting Politics)। তাহলে কী খুব তাড়াতাড়িই অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে? যদিও সে প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি।





