Mithijhora New Promo: জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে। ৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে (Mithijhora New Promo)।
সম্প্রতি, ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, রাই অনির্বাণের বিয়ে।বিয়ের জন্য ডাকা হচ্ছে রাইকে। তবে রাই নীলুকে কথা দিয়েছে সে না এলে বিয়ের মন্ডপে বসবে না। এমন অস্বাভাবিকভাবে কেন ঘুমাচ্ছে নীলু, বুঝতে পেরেই মাথায় বাজ পড়ে মায়ের। তবে কি আবার একটি সর্বনাশ ঘটল রাইয়ের বিয়েতে (Mithijhora New Promo)।
এদিকে রাই-অনির্বাণের মালাবদল শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছে রাই-অনির্বাণ। নীলুর অবস্থা দেখে ছুটে এলো মা, সর্বনাশ হয়ে গেছে বলতে বলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরে দেখা যাচ্ছে বিয়ে ছেড়ে রাই অনির্বাণ স্রোত সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে। বিয়েটা আটকে গেল এরপর কি হবে ! এমনই টানটান উত্তেজনা নিয়ে শেষ হয়েছিল ধারাবাহিকের আগের পর্ব।
এবার জি বাংলা চ্যানেলের তরফে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে (Mithijhora New Promo)। যেই প্রোমোতে দেখা যাচ্ছে অবশেষে অনির্বাণ রায়ের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ তাদের ফুলশয্যা। রাই অনির্বাণ দুজনেই সেজেছে সুন্দর সাজে। তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না এত ঝড় ঝাপটা পেরিয়ে তাদের বিয়েটা হয়েছে। অবশেষে দর্শকদের শান্তি দিয়ে বিয়েটা হয়েছে রাই অনির্বাণের। এবার কি ভালোভাবে সংসার চলবে তাদের নাকি আসবে নতুন ঝড় (Mithijhora New Promo)।
জি বাংলার তরফে প্রোমোতে আরো দেখানো হচ্ছে (Mithijhora New Promo), ফুলশয্যার ঘরে একটা গিফট দেখতে পেল অনির্বাণ। এই সারপ্রাইজ গিফটটা কে রেখেছে, ভাবতেই রাই গিফটটা খুলতে বলল। অনির্বাণ গিফট খুললো, একটা বাক্স। তার মধ্যে যেটা রয়েছে সেটা দেখে অবাক হয়ে গেছে অনির্বাণ। রাই অনির্বাণের মুখ দেখে জিজ্ঞেস করল কি হয়েছে। দেখে ভয়ের ছাপ রাইয়ের মুখেও। রাই বলল সব মিথ্যে। কি রয়েছে সেই বাক্সের মধ্যে। আর কেই বা এই গিফটি পাঠিয়েছে। বিয়ের পর ধামাকাদার ফুলশয্যা পর্ব। তবে কি বিয়ের পর অনির্বাণ দূরে চলে যাবে রাইয়ের থেকে। নাকি রাইকে বিশ্বাস করবে (Mithijhora New Promo)। কে কি এমন গিফট পাঠিয়েছে যাতে অবাক হয়ে গেল অনির্বাণ, আর ভয় পেল রাই জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।





