Several Died in Electrocution during Rath Yatra: গতকাল, রবিবার ছিল রথযাত্রা। গোটা দেশ ছিল আনন্দমুখর। রথের রশিতে টান দিতে ভিড় জমেছিল ভক্তদের। সকলের মুখে ঘুরছিল ‘জয় জগন্নাথ’ ধ্বনি। কিন্তু আচমকাই বদলে গেল গোটা চিত্র। আনন্দ উৎসব পরিণত হল শোকসভায়। রথযাত্রার সময়ই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একাধিকের (Several Died in Electrocution during Rath Yatra)। আহত আরও বেশি। হতাহতের সংখ্যা বাড়তেও পারে বলে আশঙ্কা।
ঠিক কী ঘটেছিল (Several Died in Electrocution during Rath Yatra)?
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়ায়। ভারতের মতো প্রতিবেশি দেশের লোকজনও মেতে উঠেছিলেন রথযাত্রার আনন্দে। বগুড়ার সেউজগাড়ি ইসকন মন্দির থেকে বিকেল ৫টা নাগাদ বের হয়েছিল একটি রথ। কিন্তু সেউজগাড়ি থেকে আমতলা মোড় এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি (Several Died in Electrocution during Rath Yatra)।
সেখানে এলে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করে। রথের গম্বুজটি ছিল স্টিলের। ফলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এর ফলে রথে থাকা অনেকেই বিদ্যুৎপৃষ্ঠ হন (Several Died in Electrocution during Rath Yatra)। চারিদিকে ছিটকে পড়েন অনেকেই।
এমন আচমকা এক ঘটনার জেরে ভক্তদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। সেখানেই মৃত্যু হয় বেশ কয়েকজনের (Several Died in Electrocution during Rath Yatra)। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রথের আনন্দ মুহূর্তে বদলে যায় বিষণ্ণতায়।
এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে ৫ জনের (Several Died in Electrocution during Rath Yatra)। মৃত ৫ জনের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন- বগুড়া সদরের কুড়িল এলাকার অতসী রানি (৪০), আদমদিঘির নরেশ মহন্ত (৫০), শাজাহানপুরের রঞ্জিত মহন্ত (৪০) ও অলোক সরকার। অন্য এক মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
সূত্রের খবর, এদিন ইসকন মন্দির থেকে বেরিয়েছিল এই রথটি। এরপর মাত্র ১০ মিনিট পথ অতিক্রম করেছিল। এরপরই বিদ্যুতের তারের স্পর্শ লাগে রথের চূড়ায়। এর জেরে সেই বিদ্যুতের তারের স্পর্শে একের পর এক ভক্ত ছিটকে পড়েন। সেই রথযাত্রায় যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্য়ে তীব্র আতঙ্ক ছড়ায়। অনেকেই হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়েছেন (Several Died in Electrocution during Rath Yatra)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!