বাড়িতে বাস্তুর সমস্যা রয়েছে? মেনে চলুন কিছু টোটকা, সহজেই বাড়ি হবে দোষ মুক্ত

অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সমস্যার কারণ হয়ে দাঁড়াই। কিন্তু আমরা বুঝতেও পারি না যে কেন আমাদের জীবনে নানান সমস্যা আসে। বাস্তুশাস্ত্র মতে, আমাদের ছোটো ছোটো কিছু ভুলই আমাদের সাংসারিক জীবনে নানান সমস্যার কারণ হয়।

একটু চেষ্টা করলেই এই ধরনের ভুলের হাত থেকে মুক্তি পেতে পারি আমরা। আর এর জন্য মেনে চলতে হবে বাস্তু বিষয়ক কিছু পরামর্শ। আমরা যদি একটু সংসারে ছোটখাটো ভুলের দিকে নজর দিই আর সেই ভুলগুলো শুধরে নিতে পারি, তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

বাড়ির বাস্তুদোষ কাটানোর কিছু টোটকাঃ

১) সবার প্রথম আমরা যে ভুল করি, তা হল, আমরা আমাদের বাড়িতে সদস্যের সংখ্যা গুনে গুনে রুটি তৈরি করি। তবে বাস্তুমতে এমন করা একেবারেই উচিত নয়। এর ফলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। রুটি করার সময় প্রথম রুটিটা গরু ও শেষ রুটিটা কুকুর বা কাকের জন্য রাখতে হয়। এ ছাড়া সনাতন ধর্ম মতে অতিথি ভগবানের স্বরূপ, তাই রুটি করার সময় অন্তত দুটো রুটি সব সময় বেশি রাখতে হয় অতিথিদের জন্য, যাতে অসময়েও যদি কেউ বাড়িতে আসে, সে যেন অভুক্ত ফিরে না যায়।

২) বাড়িতে রুটি তৈরি করার সময় যদি আটা মাখা বেশি হয়ে যায়, তা হলে আমরা সেই বাকি মাখা আটা রেখে দিই, পরের দিন রুটি করার জন্য, এ রকম করাও বাস্তুমতে অনুচিত। পরের দিন বাসি আটার রুটি খেলে শরীরে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়।

৩) অনেক প্রচুর চেষ্টার পরও জীবনে সাফল্য যদি না মেলে, তা হলে রুটির সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েদের খাইয়ে দিন। এর ফলে এই বাধা কেটে যাবে দ্রুত।

৪) রান্নার সময় শাকসব্জি কাটার পর, তাঁর যে খোসা তা কখনও দীর্ঘ সময় ধরে ফেলে রাখতে নেই, সেই খোসা তৎক্ষণাৎ বাড়ির বাইরে ফেলে দিতে হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর