Floor Collapsed in Classroom and Students Fell into Hole: কোনও সময় ক্লাসরুমের দেওয়াল ভেঙে যাচ্ছে, আবার কোনও সময় স্কুলে ছাদের চাঙড় ভেঙে পড়ছে, এমন নানান খবর এর আগে মাঝেমধ্যেই এসেছে রাজ্যের নানান সরকারি স্কুল থেকে। কিন্তু এবার যা হল, তা রীতিমতো আতঙ্কের। ক্লাসরুমে মেঝেতে ধস। আর এর জেরে গর্তের মধ্যে ঢুকে গেল পড়ুয়ারা (Floor Collapsed in Classroom and Students Fell into Hole)। এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক, শিক্ষকরাও।
এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, গতকাল, বুধবার অন্যান্য দিনের মতোই ক্লাস চলছিল এই স্কুলে। এক শ্রেণীকক্ষে ক্লাস চলছি প্রথম ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের। সেই সময়ই ঘটে বিপত্তি। আচমকাই ক্লাসের মেঝেতে নামে ধস। আর এর জেরে তৈরি হয় বড় গর্ত। সেই গর্তে পড়ে যায় বেঞ্চে বসে থাকা ৪ পড়ুয়া (Floor Collapsed in Classroom and Students Fell into Hole)।
জানা গিয়েছে, প্রায় ৫ ফুটের গর্ত তৈরি হয়েছিল। পড়ুয়ারা গর্তে পড়ে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়ায় স্কুলে। শিক্ষকরা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান (Floor Collapsed in Classroom and Students Fell into Hole)। পড়ুয়াদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাদের খুব বেশি চোট লাগে নি বলে খবর। এই ঘটনায় স্কুলের বাকি পড়ুয়ারাও বেশ ভয় পেয়ে যায়।

কেন ঘটল এমন ঘটনা (Floor Collapsed in Classroom and Students Fell into Hole)?
জানা গিয়েছে, এই স্কুলের ৫০০ মিটারের মধ্যে রয়েছে সুবর্ণরেখা নদী। ২০০৬ সালে বন্যার জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই স্কুল। স্থানীয়দের মতে, হয়ত এর জেরেই স্কুলের নীচের মাটি নরম হয়ে আলগা হয়ে গিয়েছে। আর ফলেই এমন ধস(Floor Collapsed in Classroom and Students Fell into Hole)। এই ঘটনায় তীব্র ক্ষোভ জারি করেছেন অভিভাবকরা। তাদের কথায়, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য তারা স্কুলে পাঠাচ্ছেন। সেখানে যদি এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাহলে আর কোন ভরসায় নিশ্চিন্ত হয়ে স্কুলে পাঠাবেন তারা সন্তানদের?
এই ঘটনায় স্কুলের এক শিক্ষক বলেন, “এগারোটায় ক্লাস শুরু হয়েছিল। আর ১১টা ২৫ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে। ওই ক্লাসে একটা বেঞ্চে ৪ জন ছাত্র বসেছিল। দেখা যায় আচমকা চার ছাত্র বেঞ্চ সমতে মাটির নিচে চলে যায় (Floor Collapsed in Classroom and Students Fell into Hole)। দেখা মাত্রই আমাদের শিক্ষকেরা ছুটে যান। গ্রামবাসীরাও ছুটে আসেন। ওদের তোলা হয়। ২ জন আহত হয়েছে”।






