Today Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। রাই অনির্বাণের বৌভাত। এরমধ্যেই রাইয়ের সৌন্দর্য নিয়ে অতিথিরা বেশ প্রশংসা করছে। কিন্তু অনির্বাণের মা এটাতে মোটেই খুশি নয়। এক অতিথিকে অনির্বাণের মা বলে বসে যে আমি ভেবেছিলাম আমার ছেলের বউ আরো সুন্দরী হবে (Today Episode of Mithijhora)।
ইতিমধ্যেই রাইয়ের বাড়ি থেকে সকলে এসে গেছে। সংশয়ের বসে রাই বলে মনে হচ্ছে বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল আরো সবকিছু ভেবে দেখলে হত অনির্বাণের মা বাবা ভাবার সময় পেতো। মেয়ের এই দুশ্চিন্তার কথা শুনে রাইয়ের মা বলে বসে তোকেও কি অনির্বাণের মা কিছু বলেছে। প্রসঙ্গত, সকলকে অবাক করে শৌর্য রাই অনির্বাণের বৌভাতে এসে উপস্থিত হয়েছে। তাকে নিয়ে ভয় রয়েছে শৌর্যের পরিবারের লোকজনেরা। যেন বেফাঁস কিছু করে না বসে। সকলকে ডেকে শৌর্য জানায়, রাই অনির্বাণকে অনেক আগে থেকে জানে। এবং তাদের এমন একটি কথা জানে যা এখানে কেউ জানে না। কী কথা বলবে শৌর্য, এই কথা ভেবে সকলেই বেশ চিন্তায় পড়ে যায়।
উল্লেখ্য, অনির্বাণ ভেবে নেয় রাইয়ের অসম্মান হলে কোনভাবেই ছেড়ে কথা বলবে না। তবে আবার সকলকে অবাক করে দিয়ে শৌর্য জানায় যে রাই অনির্বাণের আলাপ হয়েছে একটি গানের শোতে। সেখানে দুজনের ভীষণ ভালো যুগলবন্দী করেছে। তাই আজকের দিনে তাদের থেকে একটি যুগলবন্দি গান শোনার দাবি জানাচ্ছে। তাদের গান গাইতে দেখে কষ্ট পাচ্ছে শৌর্য, চোখেমুখে সেটা প্রকাশ না করলেও সবটা স্পষ্ট। ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে রাই অনির্বাণের ফুলশয্যার দৃশ্য ফুটে উঠবে তা বোঝা যাচ্ছে (Today Episode of Mithijhora)।
জি বাংলা চ্যানেলের তরফে ধারাবাহিকের (Mithijhora) নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে (Today Episode of Mithijhora)। যেখানে দেখা যাচ্ছে, অনির্বাণ গিফট হাতে নিয়ে রাইকে বলে আমার কিন্তু বিশাল কৌতূহল হচ্ছে যে এর মধ্যে কি আছে। আমি কি একবার খুলে দেখবো, খুলি? তখন রাই অনির্বাণকে বলে তুমি খুলে দেখো।
সেইসময় অনির্বাণ গিফট খুলে দেখতে পায় রাইয়ের কিছু বাজে বাজে ছবি। ছবি দেখে অনির্বাণ চমকে ওঠে। তখন রাই বলে কি গিফট দেখি, ছবিগুলি দেখে রাই অবাক হয়ে যায়, বলে এসব মিথ্যে। এই ছবিগুলোর জন্যই কি দূরত্ব বাড়বে রাই অনির্বাণ এর মধ্যে। ফুলশয্যার দিন থেকেই সংসারে কাঁটা। অনির্বাণের কাছে কিভাবে নিজেকে বিশ্বাস করাবে রাই। অনির্বাণের মা কী রাইয়ের সংসার সুখের হতে দেবে না বলে, এই গিফট দিয়েছে। এদিকে মন ভেঙ্গে যাবে অনেক অনির্বাণের। ধামাকাদার পর্ব আসছে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের (Today Episode of Mithijhora)।






