শুভাশিস মুখোপাধ্যায় (Subhasis Mukhopadhyay), বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে জনপ্রিয় এক অভিনেতা। ৯০ দশকের থেকে এখনও পর্যন্ত একইভাবে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন তিনি। বিশেষত কমেডি চরিত্রে জনপ্রিয়তা পেলেও শুভাশিসবাবু (Subhasis Mukhopadhyay) একজন ভীষণ ভালো চরিত্রাভিনেতা। সব রকম ভূমিকাতেই তিনি অত্যন্ত সাবলীল।
থিয়েটারে হাতেখড়ি শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasis Mukhopadhyay)
শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasis Mukhopadhyay) জন্ম কলকাতায়। বাবা ছিলেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, মা গৃহবধূ। লেখাপড়া করেছেন স্পটিস চার্চ স্কুল থেকে। বিদ্যালয়ে পড়াশুনার সময় থেকেই নাটক অভিনয়ের প্রতি আকৃষ্ট হন তিনি। ক্লাস সেভেনে পড়াকালীন বন্ধু কাঞ্চনের হাত ধরে বাংলা শিক্ষক গৌড়চন্দ্র সাহার নাট্যদল সপ্তর্ষিতে যোগ দেন। সেখান থেকেই আলাপ হয় গন্ধর্বনাট্য দলের দেবকুমার ভট্টাচার্যের সঙ্গে। শুভাশিসবাবুর (Subhasis Mukhopadhyay) অভিনয় ভালো লাগে দেবকুমার ভট্টাচার্যের। তিনি তাকে নিয়ে যান অভিনেতা উজ্জ্বল সেনগুপ্তের কাছে।
শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasis Mukhopadhyay) কেরিয়ারের শুরু
নাটকের জগতে জনপ্রিয়তা পেতে সময় লাগেনি নাটক ছাড়াও কাজ করেছেন বেতারে। কিছুদিন পরে কসমেটিক কোম্পানিতে সেলসের চাকরি নেন। বাবার অডিট ফার্মেও যোগ দিয়েছিলেন তিনি। কোনও কিছুতেই মন টেকাতে পারেননি, অভিনয়ের স্বপ্ন নিয়ে শুরু হয় স্টুডিও পাড়ায় ঘোরাঘুরি। ১৯৮৭ তে মুক্তি পাওয়া পূর্ণেন্দু পত্রীর ছোট বকুলপুরের যাত্রী-তে অভিনয় শুরু তার (Subhasis Mukhopadhyay)। এরপর বাংলা ছবির জগতে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। বকুল প্রিয়া, দাদাঠাকুর, রাখে হরি মারে কে, মায়ের আঁচল, গুলি, বারুদ, প্রতিশোধ, বাজি সহ বহু বাংলা ছবিতে কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভাশিসবাবুর (Subhasis Mukhopadhyay) জুটি ছিল আলাদাই জনপ্রিয়।
শুভাশিসবাবুর (Subhasis Mukhopadhyay) কৌতুক অভিনয়ও মনে রাখার মতো। আজও বয়সকালে একইভাবে কাজ করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টিভি ধারাবাহিক অভিনয় করেছেন। সাম্প্রতিককালে, সুলতান, হবু চন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, প্রফেসর এল-ডোরাডো বহু ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন নতুন করে।
শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasis Mukhopadhyay) ব্যক্তিগত জীবন
অভিনয় জগতের বাইরে তিনি (Subhasis Mukhopadhyay) অত্যন্ত ঘরোয়া মানুষ। ১৯৮৬ সালে ইশিতা মুখার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভাশিস (Subhasis Mukhopadhyay)। নাটক থিয়েটারে কাজ করতে করতে আলাপ, তার পরে বন্ধুত্ব ও প্রেম। ইশিতা নিজেও একজন থিয়েটার অভিনেত্রী। অনেক বাংলা ধারাবাহিকও পরিচালনা করেছেন ঈশিতা। এখন বর্তমানে ডিরেক্টর হয়ে কাজ করছেন। অভিনয় জগতেও দেখা যায় তাকে। নাট্যমঞ্চেও তার দারুন সুখ্যাতি রয়েছে। তাদের বিবাহিত জীবনের ৩৮ বছর অতিক্রম করেছেন, এখনও অটুট তাদের সম্পর্ক।






