ঝড়বৃষ্টির জেরে গোটা দক্ষিণবঙ্গজুড়ে জারি হলুদ সর্তকতা, ২১শে জুলাইয়ের মঞ্চ ভেসে যাবে না তো? কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া?

Stormy Rain in South Bengal: আজ ২১শে জুলাই, রাজ্যের প্রায় সব জেলা থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতার সমাবেশে অংশ নিতে আসছেন। যদিও কলকাতায় বৃষ্টি (Rain) না হলেও, দক্ষিণের পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Stormy Rain in South Bengal)। উত্তরের দুই জেলাতেও সতর্কতা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা পার করে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়বে।

আজ, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। আগামিকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে (Stormy Rain in South Bengal)। মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।উত্তরবঙ্গের উপরের দুই জেলায় আজ এবং আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলসহ বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আজ বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। আজ, রবিবার দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে (Stormy Rain in South Bengal)। সকাল ও দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতেও আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস নেই। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সামান্য ২.৭ মিলিমিটার বৃষ্টি (Rain) হয়েছে।

আরও অন্যান্য খবর