TMC Leader Build House by Blocking Drain: কিছুদিন আগেই সরকারি জমি দখল করে নির্মাণের ঘটনা নিয়ে পুলিশ, প্রশাসন, রাজ্যের নেতা-মন্ত্রীদের তুমুল ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখল করে থাকা নির্মাণ উচ্ছেদের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশের পরই পুরসভার তরফে শুরু হয় উচ্ছেদ অভিযান। আর এসবের মধ্যেই খোদ তৃণমূল নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ উঠল পিডব্লিউডি-র ড্রেনের উপর ঘর তৈরি করার (TMC Leader Build House by Blocking Drain)।
ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় বনগাঁ বাগদা সড়কের কাছে। সেখানে এক জল নিকাশি ড্রেন রয়েছে। সেই ড্রেনের উপরেই ঘর বানিয়ে ফেলেছেন বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি গোপা রকায়, এমনটাই অভিযোগ। এর আগে পিডব্লিউডি-র জায়গায় দোকান ঘর বানানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর এবার অভিযোগ উঠল নর্দমার উপর ঘর বানানোর (TMC Leader Build House by Blocking Drain)।
অভিযুক্ত গোপা রায়ের কথায়, ওই নর্দমার পিছনেই তার নিজস্ব জায়গা রয়েছে। তিনি নাকি সেখানেই বাড়ি নির্মাণ করবেন। আপাতত এখানে একটি ঘর বানিয়ে রাখছেন (TMC Leader Build House by Blocking Drain)। তৃণমূল নেত্রী বলেন, “ওটা করেছি কারণ পিছনে একটা নির্মাণ হবে। তাই মালপত্র রাখার জন্য ওই ঘরটা করছি”। তাঁর আরও যুক্তি, ড্রেন বুজিয়ে শুধুমাত্র তাঁর বাড়ি নয়, আরও অনেকের বাড়ি হয়েছে। বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ এলে তিনি তা ভেঙে দেবেন বলে জানান।
এই ঘটনা প্রসঙ্গে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার বলেন, “ওই এলাকায় ড্রেনের উপরে ঘর নির্মাণ করে অনেকের রুটিরুটি চলে। আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখছি। পিডব্লিউডি-র এর জায়গার উপরে নির্মাণ কার্য অবৈধ। আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব” (TMC Leader Build House by Blocking Drain)।
এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে দেরি করে নি বিজেপি (TMC Leader Build House by Blocking Drain)। বনগাঁ জেলা বিজেপির সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেছেন, “ওরা পারলে বনগাঁ বাগদা সড়কের উপরে ঘর নির্মাণ করবে। এই অসভ্যতামি বন্ধ হওয়া উচিত”।
বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জায়গা জবরদখল করে রাখা যাবে না। যদি এমন থেকে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে” (TMC Leader Build House by Blocking Drain)।





