বৈবাহিক জীবনের চার দশক কাটলেও সন্তানসুখ পান নি, বাবা না হতে পারার আক্ষেপ কুঁড়ে কুঁড়ে খায় শুভাশিস মুখোপাধ্যায়কে?

শুভাশিস মুখোপাধ্যায় (Subhasis Mukhopadhyay) বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে জনপ্রিয় এক অভিনেতা। ৯০ দশকের থেকে এখনও পর্যন্ত একইভাবে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন তিনি। বিশেষত কমেডি চরিত্রে জনপ্রিয়তা পেলেও শুভাশিসবাবু (Subhasis Mukhopadhyay) একজন ভীষণ ভালো চরিত্রাভিনেতা। সব রকম ভূমিকাতেই তিনি অত্যন্ত সাবলীল।

দোল উৎসবের দিনটার জন্য অপেক্ষা করে থাকেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasis Mukhopadhyay)। দোলের দিন তিনি কখনও কলকাতায় থাকেন না। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় প্রত্যেকবারই দোল উৎসবের দিন কবিগুরুর দেশে বোলপুরে শান্তিনিকেতনে দোল উৎসব উদযাপন করতে যান অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। এমনকি শান্তিনিকেতনে একটি বাড়িও রয়েছে তার।

নাট্য ব্যক্তিত্ব স্ত্রী ঈশিতাকে নিয়ে প্রত্যেক বছর দোলে শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছান তারা‌। একসময় নাট্য ব্যক্তিত্ব ঈশিতার সঙ্গে অভিনেতার আলাপ হয়েছিল নাটক করতে গিয়েই। বহু বছর বিয়ে হয়েছে তবে,‌তাদের প্রেম কমেনি। আজও তাদের জীবনে বসন্ত। বসন্ত উৎসবে স্ত্রীকে নিয়ে এসেছেন সে কথা তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানান এবং বলেন যে সে থাকতে একা আসবো কেন। এই সে হলেন স্ত্রী ঈশিতা। ‌দোলের দিন আবার অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের (Subhasis Mukhopadhyay) শাশুড়ির জন্মদিন। তাই দোলে সেলিব্রেশনের কমতি থাকে না।

দোলের দিন ঈশিতার সঙ্গে তার প্রেমের স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় (Subhasis Mukhopadhyay)। ১৯৯৬ সালে ঈশিতাকে বিয়ে করেছিলেন অভিনেতা। আলাপ, প্রেম, বিয়ে নিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক তাদের। স্ত্রীয়ের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ অভিনেতা। বলেন, “ওর মত মেয়েই হয় না। আমি খুবই ভাগ্যবান।”

এ সুন্দর সম্পর্কে কিছুটা দুঃখের ছায়া রয়েছে। শুভাশিস (Subhasis Mukhopadhyay) ও ঈশিতার দীর্ঘ বৈবাহিক জীবনে তারা সন্তানের মুখ দেখেননি। অভিনেতার কথায়, “বাবা হতে পারিনি তো কি হয়েছে, আমার দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।” এমনকি স্ত্রী ঈশিতা মুখোপাধ্যায়কে আদর্শ জীবনসঙ্গী হিসেবে বর্ণনা করেছেন শুভাশিস মুখোপাধ্যায় (Subhasis Mukhopadhyay)। এখন বর্তমানে ডিরেক্টর হয়ে কাজ করছেন ঈশিতা। অভিনয় জগতেও দেখা যায় তাকে। নাট্যমঞ্চেও তার দারুন সুখ্যাতি রয়েছে। এখনও অটুট তাদের সম্পর্ক।

আরও অন্যান্য খবর