Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। শৌর্য নীলুকে বাড়িতে নিয়ে এসেছে। নীলুর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নিতে চায় সে, তাই তারা সেদিন রাতে গল্প করতে বসে (Today’s Episode of Mithijhora)।
নীলু শৌর্য গল্পে মেতে ওঠে। এমনকি, রাই অনির্বাণের বিয়েও নাকি মেনে নিতে চায়নি একথা স্বীকার করে নীলু। বাজে ছবিগুলো যদি থাকে তাহলে কে পাঠাতে পারে, এই নিয়ে কথা শুরু হয়। নীলু জানায়, সেও নাকি রাই অনির্বাণের সুখের সংসার চায় না। অবশেষে শৌর্য প্রশ্ন করে নীলুকে, সে কী ছবিগুলো বানিয়ে পাঠিয়েছে।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), রাই বাড়ি থেকে বের হচ্ছিল, তখন নন্দিতা দেবী বলে যে আবার অপকর্ম করতে যাচ্ছিস। রাই মাকে স্পষ্ট জবাব দেয় যে সে কোন খারাপ কাজ করেনি, তাই লজ্জা করবে না। তুই যা শুরু করেছিস তা মেনে নেওয়া যাচ্ছে না রাইকে অনেক কিছুই বলতে থাকে তার মা। নন্দিতা দেবী বলতে থাকে বিশ্বাস হবার মতো রাই একটাও কাজ করেনি, তাই তাকে বিশ্বাস করতে পারছে না।
অনির্বাণের পাঠানো ডিভোর্স লেটার এ বাড়িতে এসে পৌঁছেছে। আরও ভাবনায় পড়ে সকলে। নন্দিতা দেবী নিজের দাপট বজায় রাখে বলে আমি এসব কথা বলে রাইকে কোন ভুল করিনি। নন্দিতা দেবী বলে, নীলু শৌর্যের সাথে সুখে সংসার করছে, তুই এবার যেদিকে খুশি যা। মায়ের এত কথা শুনে রাই আর মেনে নিতে পারে না নিজের জামা কাপড় গুছিয়ে নিতে থাকে। রাই তার মাকে বলে তোমার ভালো থাকার জন্য আমি এ বাড়ি ছাড়লাম, বলে বেরিয়ে পড়ে (Today’s Episode of Mithijhora)।
উল্লেখ্য, শৌর্য পৌঁছে গিয়েছে অনির্বাণের অফিসে। শৌর্যকে দেখে অনির্বাণ রেগে যায় বলে তোর সাথে আমি কোন কথা বলতে চাই না। শৌর্য বলে তুই না চাইলেও আমি তোকে কথাগুলো বলব কারণ আমার দিকে আঙ্গুল উঠছে। যে অপরাধ আমি করিনি, সে অপরাধের বোঝা আমি বইব না, বলতে থাকে শৌর্য। শৌর্য অনির্বাণকে ফোনে রেকর্ডিংটা শোনাতে থাকে। সেখানে নীলু, নিজে কি কি দোষ করেছে সব কথাই বলে আর কেন করেছে সে কথাও স্বীকার করে। অনির্বাণ নীলুর এসব স্বীকারোক্তি শুনে কান্নাকাটি শুরু করে দেয় (Today’s Episode of Mithijhora)।
প্রসঙ্গত, সব শুনে অনির্বাণ বেরিয়ে পড়ে রাইদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বেল বেজে ওঠে। বাড়ির সবাই ভাবে রাই হয়তো ফিরে এসেছে। কিন্তু এসেছে অনির্বাণ। অনির্বাণকে বউমণি জিজ্ঞেস করতে থাকে তুমি কেন এসেছ আর। সে জানতে পারে রাই বাড়ি থেকে চলে গেছে। অনির্বাণ বলে রাই তোমাকে আমি কিভাবে খুঁজে পাব। অনির্বাণের মুখে এই কথা শুনে, স্রোত রেগে যায়। শৌর্য ভাবে রাই অনির্বাণের মধ্যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানে না বাড়ি থেকে চলে গেছে রাই। কী হতে চলেছে আগামীতে (Today’s Episode of Mithijhora), জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora)।





