লন্ডনে আশ্রয়ই চান নি হাসিনা, তাহলে পাকাপাকিভাবে ভারতেই থাকতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

Sheikh Hasina Did Not ask Asylum in London: শেখ হাসিনা নাকি লন্ডনে আশ্রয়ই চান নি। ব্রিটেন সরকারের বিদেশ সচিব বিবৃতি দেওয়ার পর এমনটাই জানালেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। লন্ডনের কাছে হাসিনার আশ্রয় চাওয়ার বিষয়টি অস্বীকার করলেন তিনি (Sheikh Hasina Did Not ask Asylum in London)। এর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কী ভারতেই থেকে যেতে চান হাসিনা?

কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে উত্তপ্ত হয় পরিস্থিতি। এরই মধ্যে গতকাল, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে আসেন তিনি। প্রথমে যান ত্রিপুরার আগরতলায়, তারপর যান দিল্লিতে। আপাতত দিল্লির সেফ হাউসেই রয়েছেন তিনি।

শোনা গিয়েছিল, হাসিনা ভারতে এলেও ভারতে তিনি নাকি আশ্রয় চান নি। হাসিনা লন্ডনে যেতে পারেন বলে জানা যায়। হাসিনার বোন রেহানা যেহেতু ব্রিটেনের নাগরিক, তাই ব্রিটেনেই আশ্রয় নিতে চাইছিলেন হাসিনা, এমনটাই খবর ছিল (Sheikh Hasina Did Not ask Asylum in London)

কিন্তু সূত্রের খবর, ব্রিটেন সরকার এখনই হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। বাংলাদেশে শতাধিক হত্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে তদন্তের দাবী তুলেছে সরকার। বিদেশ সচিব ডেভিড ল্যামি বিবৃতি জারি করে বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সমস্ত পক্ষকেই কার্যকরী ভূমিকা নিতে হবে।

এই বিবৃতির পরই হাসিনা পুত্র সাজিব দাবী করেন, হাসিনা এখনও লন্ডনে যাওয়ার বিষয়ে বা আশ্রয় চাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেন নি (Sheikh Hasina Did Not ask Asylum in London)

 এদিকে আজ, মঙ্গলবার সংসদে সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ভাবনা চিন্তার জন্য শেখ হাসিনার কিছুটা সময়ের প্রয়োজন। সরকার শেখ হাসিনাকে কিছু সময় দিতে চায়”।

সূত্রের খবর, বাংলাদেশের নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তার পরিস্থিতি এবং নতুন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক হবে, তা নিয়ে কেন্দ্রের স্ট্রাটেজিও আলোচনা করেন বিদেশমন্ত্রী। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা হবে, এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।

তবে হাসিনার লন্ডনে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ তাঁর পুত্র অস্বীকার করতেই প্রশ্ন উঠেছে, হাসিনা কী তবে পাকাপাকিভাবেই ভারতে থাকতে চান (Sheikh Hasina Did Not ask Asylum in London)? ভারত কী আশ্রয় দেবে তাঁকে? হ্যাঁ, তাঁকে আরও কিছুটা সময় দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পাকাপাকিভাবে তাঁর জন্য কী ভাবছে ভারত, সেটাই এখন দেখার!  

আরও অন্যান্য খবর