মানবিকতার দৃষ্টান্ত! জটিল সময়ে সম্প্রীতির নিদর্শন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা রোগীর, বিনা বাধায় বাংলাদেশী পরিবারকে ভারতে ঢোকাল বিএসএফ

Bangladeshi Resident Crossed Border for Treatment With Help of BSF: বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত। শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও এখনও সে দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নি। এমন আবহে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত। পেট্রাপোল সীমান্তও বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তেও কড়া পাহারায় বিএসএফ। এমন পরিস্থিতিতে মানবিকতার পরিচয় দিলেন বিএসএফ আধিকারিকরা। বাংলাদেশ থেকে আগত মুমূর্ষু রোগী ও তাঁর পরিবারকে ভারতে বিনা বাধায় প্রবেশ করালেন (Bangladeshi Resident Crossed Border for Treatment With Help of BSF)

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রোগী। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসতে হবে। কিন্তু সীমান্ত তো বন্ধ। বিমান পরিষেবাও অনিয়মিত। একমাত্র ভরসা ছিল বর্ডার। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বর্ডারে আপাতত কড়া পাহারায় বিএসএফ। কাউকেই প্রায় পারাপার করানো হচ্ছে না। কিন্তু এদিকে ওই রোগীর চিকিৎসার যে প্রয়োজন (Bangladeshi Resident Crossed Border for Treatment With Help of BSF)

ফলে একরকম সাহস সঞ্চয় করেই অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে বের হন ছেলে। বাংলাদেশ-ভারতের গেদে সীমান্তে পৌঁছন তারা। বিএসএফ-কে সমস্ত কাগজপত্র-নথি দেখান। সব দেখেশুনে তাদের সাহায্য করে বিএসএফ। রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এমন অশান্ত সময়েও মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন বিএসএফের (Bangladeshi Resident Crossed Border for Treatment With Help of BSF)

প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনের শেষ হয় হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে। চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত বাংলাদেশে উল্লাসের হাওয়া। তবে বাংলাদেশের এই পরিস্থিতির আঁচ এপার বাংলাতেও পড়েছে। সীমান্তে রয়েছে কড়া নজরদারি। বাংলাদেশের কেউ যাতে কোনওভাবে অনুপ্রবেশ না করতে পারে, সেদিকে কড়া নজর রাখা হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশও মোতায়েন রয়েছে।   

তবে এসবের মধ্যেই মানবিকতা দেখাল বিএসএফ (Bangladeshi Resident Crossed Border for Treatment With Help of BSF)। এই ঘটনায় ওই মুমূর্ষু রোগীর ছেলে বলেছেন, “বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে বাবাকে ভারতে নিয়ে এসেছি চিকিৎসার জন্য। বিএসএফ সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে”।

RELATED Articles