Sukanta Majumdar Expressed Sorrow to Death of Buddhadeb Bhattacharya: আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের এক বিশেষ দিন বলা যায়। এক অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছে আজ। রাজ্যের বামপন্থীরা কার্যত অভিভাবকহীন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Expressed Sorrow to Death of Buddhadeb Bhattacharya)।
এদিন দুপুরে ভিডিও বার্তায় সুকান্ত বলেন, “এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমাদের দলের তরফ থেকে সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন” (Sukanta Majumdar Expressed Sorrow to Death of Buddhadeb Bhattacharya)।
সুকান্তের কথা, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বুদ্ধবাবুর প্রতি আলাদাই সম্মান ছিল তাঁর মনে (Sukanta Majumdar Expressed Sorrow to Death of Buddhadeb Bhattacharya)। তিনি বলেন, “মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে তাঁকে আমি অত্যন্ত সম্মান করতাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মার সদ্গতি হোক। এই কষ্টের সময় তাঁর পরিবারকে ঈশ্বর যেন শক্তি প্রদান করেন”।
উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন বুদ্ধবাবুর গুণমুগ্ধ ভক্ত থেকে শুরু করে নানান রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এদিন বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়েই তাঁর বাসভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন তিনি। লেখেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।
বলে রাখি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সংরক্ষণ করা হবে। গতকাল, শুক্রবার বিকেল ৪টের সময় শুরু হবে বুদ্ধবাবুর শেষযাত্রা। এর আগে বেলা ১১টা থেকে তাঁর মরদেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রীটে। মরণোত্তর দেহ দান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সেই ইচ্ছেকে সম্মান জানিয়ে তাঁর দেহ দান করা হবে বলে জানানো হয়েছে সিপিএমের তরফে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!