ফের রেল দুর্ঘটনা! উত্তরবঙ্গে দুর্ঘটনার কবলে রেল, লাইনচ্যুত হয়ে গেল ৫টি বগি

Again Train Accident in Bengal: রেল দুর্ঘটনা যেন এখন একটা রুটিনে পরিণত হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেক সপ্তাহেই একটা করে রেল দুর্ঘটনার খবর মিলছে নিয়ম করে। জুলাই মাসের শেষেই এসেছিল ট্রেন দুর্ঘটনার খবর। আর এবার ফের ট্রেন দুর্ঘটনা (Again Train Accident in Bengal)। দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে গিয়েছে ৫টি বগি। এমন খবরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরে। জানা গিয়েছে, এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে একটি মালগাড়িতে ঘটে দুর্ঘটনা (Again Train Accident in Bengal)। লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির ৫টি বগি। তেল বোঝাই সেই মালগাড়ির বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, আজ, শুক্রবার বেলা পৌনে ১১টা নাগাদ ওই তেল বোঝাই মালগাড়িটি কুমেদপুর ও খুরিয়াল স্টেশনের মাঝে বেলাইন হয়ে যায়। লাইনচ্যুত হয়ে যায় ৫টি বগি (Again Train Accident in Bengal)। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও। দুর্ঘটনার খবর পেয়েই রেলের আধিকারিকরা কাটিহার ডিভিশন থেকে রওনা দেন ঘটনাস্থলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি ট্রেন দুর্ঘটনা ঘটল।

গত ১৭ জুন রাঙাপানিতে ঘটে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ১২ জন। আহত হয়েছিলেন শতাধিক। আবার গত ৩০ জুলাই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে বডাবাম্বুতে লাইনচ্যুত হয়ে গিয়েছিল হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি কামরা। জা এর মধ্যে ১৬টিই ছিল যাত্রীবাহী বগি। আর বাকি দুটি বগির মধ্যে একটি বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্যটি প্যান্ট্রি কার। এই ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত হয়েছিলেন একাধিক।

আবার ঠিক এর পরদিনই অর্থাৎ ৩১ জুলাই রাঙাপানিতে ফের ঘটে ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি মালগাড়ির দুটি বগি। তেল বোঝাই করা মালগাড়ির দুটি বগি রেললাইনের নীচে নেমে গিয়েছিল বলে শোনা গিয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।  

RELATED Articles