‘প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব, আশা করি শান্তি ফিরবে’, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুসকে শুভেচ্ছা মমতার

Mamata Banerjee Congratulate Mohammad Yunus: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র আন্দোলনকারীদের দাবী মেনেই নতুন সরকারের প্রধান করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। গতকাল, বৃহস্পতিবার প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি। আজ, শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Congratulate Mohammad Yunus)

বাংলাদেশে পতন ঘটেছে হাসিনা সরকারের। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তিনি। আপাতত তিনি রয়েছেন ভারতে। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের দখল নিয়েছিল সেনাবাহিনী। তবে ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশে সেনা শাসন মানতে চায় নি। ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রধান হিসেবে ঘোষণা করা হয় ডঃ মহম্মদ ইউনুসকে।

গতকাল, বৃহস্পতিবার বঙ্গভবনে স্থানীয় সময় রাত ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন সরকারের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। প্রধান হিসেবে শপথ নেন ইউনুস। তাঁর সঙ্গে শপথ নেন আরও ১৩ জন। তিনজন শপথ নিতে পারেন নি। ইউনুসের নেতৃত্বে মোট ১৬ জন প্রতিনিধি থাকবে এই অন্তর্বর্তীকালীন স্রকারে।

ইউনুস শপথ নেওয়ার পর আজ, শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Congratulate Mohammad Yunus)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে”।

বাংলাদেশে শান্তি ফেরার কামনা করে মমতা লেখেন, “বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো” (Mamata Banerjee Congratulate Mohammad Yunus)

https://twitter.com/MamataOfficial/status/1821787089970532782?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1821787089970532782%7Ctwgr%5E04f8a593ec915320c7676996e430d41c9e54d945%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fmamata-banerjee-congratulates-mohammed-younus%2F

মমতার বার্তা, “আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো” (Mamata Banerjee Congratulate Mohammad Yunus)

গতকাল ইউনুস শপথ নেওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্পষ্ট বার্তা ছিল, “নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি”।

RELATED Articles