Heavy Rain Alert in South Bengal: গত সপ্তাহে একটানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। এর জেরে জনজীবনও বেশ বিপর্যস্ত হয়। চলতি সপ্তাহ থেকেই কমেছিল বৃষ্টির প্রভাব। ফের গুমোট গরম ফিরেছিল। এবার ফের গরম থেকে মিলবে মুক্তি। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Heavy Rain Alert in South Bengal)।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Heavy Rain Alert in South Bengal)। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। কার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশিই থাকবে। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
জানা গিয়েছে, আজ, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার ও সোমবারও আকাশ আংশিক মেঘলাই থাকবে। দুই ২৪ পরগণায় বেশি বৃষ্টি হবে রবিবার। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে (Heavy Rain Alert in South Bengal)।
শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।






