আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি বিভিন্ন হাসপাতালে, পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও রোগীর পরিবার

Patients Agitation in Hospital after Not Getting Treatment in Hospital: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্যে তুমুল শোরগোল। এই ঘটনার প্রতিবাদে আজ, সোমবার সম্পূর্ণ কর্মবিরতিতে নানান সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা না পেয়ে হয়রানির মুখে রোগী ও রোগীর পরিবার। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন তারা (Patients Agitation in Hospital after Not Getting Treatment in Hospital)।  

আর জি করের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জরুরি বিভাগেও বন্ধ পরিষেবা। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রবল হয়রানির মুখে রোগীরা। এদিন আর জি করে জরুরি পরিষেবা বন্ধ থাকায় গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন রোগীর পরিবার। তবে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা থাকায় তা সম্ভব হয়নি (Patients Agitation in Hospital after Not Getting Treatment in Hospital)।

এই ঘটনার জেরে রাজ্যের নানান সরকারি হাসপাতালেই কর্মবিরতি। আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা ক্ষোভের সঙ্গেই জানাচ্ছেন, “আমাদের কী দোষ? আমরা তো চিকিৎসা করাতে এসে ঝামেলায় পড়ে গেলাম। আমাদের জন্য অন্তত পরিষেবাটুকু চালু হোক। নাহলে আমরাই বা কোথায় যাব” (Patients Agitation in Hospital after Not Getting Treatment in Hospital)?

আজ, সোমবার স্টুডেন্ট নার্সিং অ্যাসোসিয়েশনের তরফে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। নার্সিং পড়ুয়াদের দাবী, আর জি করে এমন নৃশংস ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবী করেছেন তারা। তারা এও চাইছেন যাতে তাদের এই প্রতিবাদে সাধারণ মানুষও সামিল হন।

আবার আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। সোমবার সকাল থেকে হাসপাতালে সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ দাবী তুলে অবস্থান বিক্ষোভ করছেন তারা। আউটডোর ও ইনডোরের পরিষেবা বন্ধ হাসপাতালে। তাদের কথায়,তারা রোগীদের পরিষেবা দিতে চান কিন্তু এর আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক ভাবে তারা কোনও আশ্বাস পাননি বলেই অভিযোগ তাদের (Patients Agitation in Hospital after Not Getting Treatment in Hospital)।

শুধু তাই নয়, আর জি করের ঘটনার প্রতিবাদে আজ, সোমবার দেশজুড়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। যোগ দিয়েছেন দিল্লির এইমস-সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। দিল্লি এইমসে এদিন সকাল থেকেই পোস্টার, ব্যানার হাতে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন। 

আরও অন্যান্য খবর