রাতের শহর দখল করবেন মহিলারা, মহান উদ্যোগে পাশে দাঁড়াল কলকাতা মেট্রো, আজ রাতে মিলবে অতিরিক্ত পরিষেবা, খোলা থাকবে সব কাউন্টার

Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight: আর জি করে তরুণী চিকিৎসকের উপর যে নির্মম, নারকীয় অত্যাচার করে তাঁকে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে আজ, ১৪ আগস্ট স্বাধীনতার প্রাক রাতে রাস্তায় নামছেন মহিলারা। রাত থাকবে এদিন মেয়েদের দখলে। কলকাতা-সহ রাজ্যের নানান প্রান্তে এদিন পথে নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। আর তাদের পাশে দাঁড়াতে এবার এক বড় ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight)

কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন এদিনের এই রাত জমায়েতের জন্য অতিরিক্ত মেট্রো চালানো হবে (Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight)। তিনি জানান, “গত দুতিন দিন ধরে বিভিন্ন সংস্থার কাছ থেকে মেল পেয়েছি আজ অর্থাৎ ১৪ অগস্ট রাতে একটা বিশেষ জমায়েতের জন্য মেট্রো সার্ভিস দিতে অনুরোধ করা হয়েছিল। সেকারণে মেট্রো সার্ভিসের কিছু পরিবর্তন আনা হয়েছে। দমদম ও কবি সুভাষ শেষ মেট্রো যেটা চলে সেটা ১০টা ৪০ পর্যন্ত সেটা চলবে। তার কোনও পরিবর্তন হচ্ছে না। তবে তার আগে দুটো মেট্রো আমরা দিচ্ছি”।

আধিকারকের কথায়, “ভিড় হতে পারে এই আশা করে এই মেট্রো দেওয়া হচ্ছে। একটি মেট্রো ছাড়বে দমদম ও কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০টার সময়। রাত ১০টা কবি সুভাষ ও দমদম থেকে একটা করে ট্রেন ছাড়বে। এই ট্রেনটি প্রত্যেক স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে। অপর একটি ট্রেন দেওয়া হচ্ছে রাত ১০টা ২০ মিনিটে। সেই ট্রেনটি প্রত্যেক স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে। তারপর ১০টা ৪০ এর যে ট্রেন থাকে সেটা এদিনও থাকবে” (Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight)। 

কৌশিক মিত্র এও জানান, “আজকের জন্য আমাদের সমস্ত বুকিং কাউন্টার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ শেষ মেট্রো পর্যন্ত সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। রাতের যাতে কোথাও কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের নিরাপত্তার সব ব্যবস্থা করা থাকবে। আপনাদের সহযোগিতার জন্য রাত পর্যন্ত কর্মীরাও থাকবেন” (Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight)। 

কলকাতা মেট্রোর তরফে মেয়েরা রাজপথের দখল নেবেন, এই কর্মসূচির কথা অবশ্য সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এক জমায়েতের কথা উল্লেখ করেছেন কৌশিক মিত্র। কলকাতা মেট্রোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েন সকলে। এদিন এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য অনেক মহিলাই রাস্তায় নামবেন। নির্দিষ্ট জায়গায় যাতে তারা সহজেই পৌঁছতে পারেন, সেই কারণেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Kolkata Metro Will Provide Special Service for the Women Protest Tonight)। 

আরও অন্যান্য খবর