‘আর জি করে হামলার ঘটনায় দায়ী মমতাই, বিশেষ সম্প্রদায় বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে’, বিস্ফোরক দাবী শুভেন্দুর

Suvendu Adhikari Claimed Special Community Attack in R G Kar: গতকাল, ১৪ আগস্ট ছিল মহিলাদের রাত দখলের কর্মসূচি। আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এদিন রাতে আন্দোলনে নামেন রাজ্যের মহিলারা। আন্দোলনে সামিল হয়েছিলেন আর জি করের চিকিৎসকরাও। এরই মাঝে আর জি করে চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ, নষ্ট করা হয় লক্ষাধিক টাকার ওষুধ। হামলা চলে চিকিৎসকদের উপরেও। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Claimed Special Community Attack in R G Kar)

আজ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আর জি করের হামলার ঘটনার প্রসঙ্গ টানেন শুভেন্দু। বলেন, “আরজি কর হাসপাতালের অকুস্থল কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। গতকালের পরিকল্পিত হামলার তদন্তের দায়িত্বও সিবিআইকে দেওয়া উচিত” (Suvendu Adhikari Claimed Special Community Attack in R G Kar)

এই হামলার ঘটনায় নির্দিষ্ট এক সম্প্রদায়ের দিকে আঙুল তোলেন তিনি। তাঁর কথায়, “গতকাল প্রায় দেড় থেকে ২ হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তিবাহিনীকে হাওড়া, কামারহাটি ও বেলগাছিয়া থেকে জড়ো করে ডাক্তারি ছাত্রদের ওপর এই হামলা করা হয়েছে। ক্ষমার অযোগ্য” (Suvendu Adhikari Claimed Special Community Attack in R G Kar)

শুভেন্দু এও বলেন, “আমরা নন্দীগ্রামের লোকেদের এসব হামলার অভ্যাস রয়েছে। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি। আমরা জানি এরা কী করে। আমি জিতেছি বলে এখানে হিন্দুরা বেঁচে আছে”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী তোলেন শুভেন্দু। বলেন, “দোষী তো উনি নিজে। আমাদের একটাই দাবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। দফা এক, দাবি এক/ মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বাংলার সমস্ত রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যে ভাবে পারেন করুন” (Suvendu Adhikari Claimed Special Community Attack in R G Kar)

বলে রাখি, গতকালের আর জি করে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও তাদের পরিচয় জানা যায় নি। তবে এই হামলার ঘটনায় প্রবল উত্তেজনা এখনও জারি আর জি করে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল, শুক্রবার কর্মবিরতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।

আরও অন্যান্য খবর