ঘূর্ণাবর্তের জের, এখনই থামছে না বৃষ্টি, দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া অফিস

ক্রমাগত হয়ে চলেছে বৃষ্টি (Rain)। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণের জেলাগুলিতে যে বৃষ্টিপাত হবে, নিম্নচাপ লেগে থাকবে,তা আগে থেকেই বলা হয়েছিল। আবহাওয়ার (weather) পূর্বাভাসকে (update) অক্ষরে অক্ষরে সত্য করে এক মুহূর্তের জন্যও বৃষ্টি থামার কোন নাম গন্ধ নেই। সারারাত ধরে ভিজেছে গোটা কলকাতা (Kolkata) শহর। তবে শুধু গতকাল রাত নয় বিগত বেশ কয়েক দিন ধরেই বৃষ্টিতে ভোগান্তি হচ্ছে রাজ্যবাসীর।

সোমবার লাগাতার ভাবে বৃষ্টি হয়ে চলেছে। কলকাতার বেশিরভাগ রাস্তায় জলমগ্ন যে কারণে সাধারণ মানুষের রাস্তাঘাট পেরোতে, যাতায়াত করতে রীতিমতো দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। তবে স্বস্তির খবর না জানিয়ে আবহাওয়া অফিস জানাচ্ছে যে, কলকাতাতে এই পরিবেশই বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টিতে আবার‌ও ভিজবে মহানগরী কলকাতা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামার লক্ষণ নেই উপরন্তু ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ঝাড়্গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টিপাত হ‌ওয়ার পূর্বাভাস করা হয়েছে।

মঙ্গলবার অবধি বৃষ্টি যে সাধারণ মানুষকে ভোগাবে এই পূর্বাভাস আগেই করেছিল আবহাওয়া অফিস‌। এখন‌ও সেই একই পূর্বাভাস‌ই পাওয়া যাচ্ছে। হ্যাঁ মঙ্গলবার ও পশ্চিমবঙ্গে একই আবহাওয়া থাকবে। এই পরিস্থিতির কারণ হিসেবে আবহাওয়া অফিস যা জানিয়েছে তা হল বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখার প্রভাবেই দক্ষিণবঙ্গে এই একনাগাড়ে বৃষ্টিপাত চলছে।

আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার কথা বলা হয়েছে এবং সেই কারণে আগে থেকেই সমুদ্রের পরিস্থিতি বিবেচনা করে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে বৃষ্টি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে আলাদা করে সতর্কবার্তা জারি করা হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles