লকডাউন না হলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়াতো, দাবি সরকারের

দেশে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়ল। বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮,৩৫৬। মৃত্যু হয়েছে ২৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ৯০৯ জন। মারা গিয়েছেন ৩৪ জন। রাজ্যগুলির নিরিখে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে (১৭৬১)। তবে কেন্দ্র বলেছে, লকডাউন না থাকলে ১৫ এপ্রিলের মধ্যে আক্রান্তের সংখ্যা ৮.২ লাখ ছুঁয়ে যেত। যদি লকডাউন না হয়ে, শুধুই কড়াকড়ি হত, তাহলেও ১৫ তারিখের মধ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ১.২ লক্ষ হত। তবে এটি একটি পরিসংখ্যানগত বিশ্লেষণ, আইসিএমআর-এর গবেষণায় প্রাপ্ত তথ্য নয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment