সম্পর্ক ভাঙার আঘাতেই কী নিজেকে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় শো-এর সঞ্চালকের ভূমিকা থেকে? জানুন কৃষ্ণ কিশোর মুখার্জির ব্যাক্তিগত জীবনের অজানা কাহিনী!

বেশকিছু বছর আগের কথা। আকাশ বাংলার জনপ্রিয় অনুষ্ঠান খোঁজখবর। আর সেই অনুষ্ঠানের সঞ্চালক রূপেই দেখা গেছিল তাকে। খোঁজখবর অনুষ্ঠান এর সঞ্চালনার মাধ্যমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। রাত ১০টার সময় তদন্তমুলক এই অনুষ্ঠানের মধ্য দিয়েই পৌঁছে যান বাঙালির ড্রয়িংরুমে। কৃষ্ণ কিশোর মুখার্জির মাথার সালা চুল, সুন্দর বাচনভঙ্গি, সুন্দর সঞ্চালনা দারুন পছন্দ হয়েছিল দর্শকদের।

কিন্তু জনপ্রিয়তার শিখরে থাকার সময়েই হঠাৎ নিজেকে আড়াল করে নেন কৃষ্ণ কিশোর মুখার্জি। বড় পর্দা থেকে ছোট পর্দা কোথাওই আর দেখা পাওয়া যায়নি তার। হঠাৎ করেই কেন নিজেকে এমন করে লুকিয়ে ফেললেন সেই নিয়ে দর্শকদের মনে আজও প্রশ্ন রয়ে গেছে। তিনিও কখনও খোলসা করে কারণ কোনওদিন জানাননি। আসলে কি ঘটেছিল সেই সময়?

শোনা যায়, অভিনেত্রী কমলিকা ব্যানার্জীর সাথে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক বেশীদিন স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে আলদা হয়ে যান দুজন। তারপর থেকেই মানসিক অবস্থা ঠিক না থাকার কারণেই শোনা যায় নিজেকে সবকিছুর থেকে সরিয়ে নেন কৃষ্ণ কিশোর মুখার্জি। সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় মানসিক অবসাদের জন্যই কি নিজেকে আড়ালে নিয়ে চলে গেছিলেন কৃষ্ণ কিশোর মুখার্জি! এ নিয়ে অবশ্য কোনদিনই তিনি নিজমুখে জনসমক্ষে কিছু জানাননি।

সেই সময় কাটিয়ে উঠে ধীরে ধীরে আবার নিজের পরিচিত জগতে ফিরে আসেন কৃষ্ণ কিশোর মুখার্জি। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিক দিয়ে কামব্যাক করেন ছোটপর্দায়। এরপর ‘ইচ্ছেপুতুল’ ধারাবাহিকে বেশকিছুদিন কাজ করেছেন তিনি। এখন কাজ করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’তে। মাঝে অনেকটা সময় পেড়িয়ে গেলেও এখন সেই সাদা স্টাইলের চুলে ও অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করছেন তিনি। দর্শকরাও তাকে ছোট পর্দায় দেখতে পেয়ে খুশি।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর